JMEV Elightঃ বছরে সাশ্রয় দুই লাখ!

একটি ছবি আঁকা যাক। তেলের পাগলা ঘোড়া দামে আপনি অতিষ্ঠ। সিদ্ধান্ত নিয়েছেন তেলচালিত আর কিছু চালাবেন না, সম্পূর্ণ বৈদ্যুতিক কিছু কিনবেন। কিন্তু আপনি ছোট হ্যাচব্যাক বা বিকট ক্রসওভারে আগ্রহী নন। আপনি সেডান ভক্ত এবং আপনি সেডানই কিনবেন। বাজেট ৫০ লাখ। আপনার কাছে দুটো অপশন আছে— প্রথমটা BYD-র Seal 6। দেখতে কিছুটা জার্মান, চাকা ঘোরে পেছনে, চালাতে বেশ মজা। কিন্তু প্রযুক্তিতে গাড়িটা একেবারেই সাদামাটা। আর ১ লাখ টাকা বাজেট বাড়ালে আপনি পেয়ে যাবেন একটি JMEV Elight। যাতে আছে ফরাসিদের নকশার ছোঁয়া, অনেক প্রযুক্তি আর কাঁচের ছাদ।

Next

বাংলাদেশে Toyota-র কারখানা, চীনা গাড়ি, Mazda-র গালি - চাকার আলাপ Ep 03