ওজন বাড়ছে চীনের গাড়ির
চীনের তৈরি ইলেকট্রিক গাড়িগুলোর (EV) সংখ্যা কেবল আশঙ্কাজনক হারেই বাড়ছে না, বরং সেগুলোর আকার ও ওজনও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
ব্লুমবার্গের (Bloomberg) বরাতে চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (CPCA)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রাহাদ্ধে চীনে বাজারে আসা প্রতি ১০টি নতুন গাড়ির ৬টিই দৈর্ঘ্যে ৫ মিটারের চেয়ে বেশি। অন্যদিকে, ৪.৫ মিটারের চেয়ে ছোট গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে; ২০২৫ সালের প্রথম প্রথমার্ধে যা ছিল মোট নতুন মডেলের ১৩ শতাংশ, ২০২৬ সালের একই সময়ে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ২ শতাংশে।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের প্রথম অর্ধে চীনের নতুন গাড়ির বাজারের ৩৫.৪ শতাংশই ছিল ব্যাটারি-চালিত ইলেকট্রিক গাড়ি (BEV), যা আগের বছরের ৩০.১ শতাংশের চেয়ে বেশি। তবে ইলেকট্রিক গাড়ির দিকে এই দ্রুত রূপান্তরের ফলে দেশটির সড়ক উন্নয়ন তহবিলে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। কারণ, ইলেকট্রিক গাড়িগুলো থেকে জ্বালানি কর (Fuel tax) পাওয়া যায় না এবং বিভিন্ন ক্রয় প্রণোদনার কারণে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে। চীনের পরিবহন মন্ত্রণালয়ের ২০২৩ সালের হিসাব অনুযায়ী, সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৩০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬১.৭ বিলিয়ন মার্কিন ডলার) ঘাটতি ছিল; যা বর্তমান পরিস্থিতিতে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ব্লুমবার্গ উল্লেখ করেছে।
তহবিলের এই ঘাটতি মেটাতে চীন সরকার ইতিমধ্যে প্রণোদনা বা ভর্তুকি কমাতে শুরু করেছে। ইলেকট্রিক গাড়ি ক্রয়ের ওপর দেওয়া ট্যাক্স ছাড় কমিয়ে অর্ধেক অর্থাৎ ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং যার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ ইউয়ান (প্রায় ৩,১৭০ মার্কিন ডলার)। এছাড়া প্লাগ-ইন হাইব্রিড ও রেঞ্জ-এক্সটেন্ডার গাড়িগুলোর ওপর দেওয়া বার্ষিক কর ছাড়ও ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে।
বাজারে অতিরিক্ত ভারী ও বিশাল আকারের যেসব গাড়ি জনপ্রিয়তা পাচ্ছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Denza B8; গাড়িটির দৈর্ঘ্য ৫,১৯৫ মিলিমিটার এবং ওজন ৩,২৯০ কেজি। আরেকটি বড় মডেল হলো GWM Tank 500 PHEV, যা ৫,০৭৮ মিলিমিটার দীর্ঘ এবং ওজনে ২,৮২০ কেজি। এছাড়া ৫ মিটারের চেয়ে বড় পিকআপ ট্রাকের আধিপত্যও চোখে পড়ার মতো; যার মধ্যে BYD Shark 6, LDV Terron 9, MG U9 এবং JAC Hunter অন্যতম।
অপ্রয়োজনীয় বড় ও ভারী গাড়ি তৈরির এই প্রবণতা ঠেকাতে এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বর্ণিত তথাকথিত "বিপজ্জনক ওজনের দৌড়" (Dangerous weight arms race) দমন করতে দেশটির কর্তৃপক্ষ নতুন এনার্জি-কনসাম্পশন বা শক্তি ব্যবহার সংক্রান্ত নীতিমালা চালু করেছে, যা অতিরিক্ত ভারী গাড়ির ওপর বিশেষ জরিমানা আরোপ করবে।
ইউরোপের অটোমোবাইল শিল্পের সাম্প্রতিক সংকট ও ভুল দিকনির্দেশনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন Bugatti Rimac-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং Rimac Group-এর প্রেসিডেন্ট Mate Rimac।