নিলামে উঠছে শেষ MkV Supra
যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তৈরি পঞ্চম প্রজন্মের শেষ GR Supra গাড়িটি মহৎ উদ্দেশ্যে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে Toyota North America।
ঐতিহাসিক এই স্পোর্টস কারটি থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ প্রাকৃতিক দুর্যোগে সহায়তাকারী দাতব্য সংস্থা Reach Out WorldWide-কে দান করা হবে, যা ২০১০ সালে প্রয়াত অভিনেতা Paul Walker প্রতিষ্ঠা করেছিলেন।
একক সংস্করণ বা 'ওয়ান-অফ-ওয়ান' এই শেষ MkV Supra গাড়িটি বিক্রি হবে WestWorld of Scottsdale-এ অনুষ্ঠিতব্য '2027 Barrett-Jackson Scottsdale Auction'-এ, যা ২০২৭ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিলামের সম্পূর্ণ অর্থ কোনো ফি কর্তন ছাড়াই সরাসরি দান করা হবে। তবে এর আগেই '2026 Barrett-Jackson Las Vegas Auction'-এ দর্শনার্থীরা গাড়িটি সামনাসামনি দেখার সুযোগ পাবেন।
ঐতিহাসিক এই গাড়িটিতে বিশেষ কিছু ভিজ্যুয়াল ও ফ্যাক্টরি আইডেন্টিফিকেশন ডিটেইল রয়েছে, যার মধ্যে এর স্মারক VIN নম্বরটির শেষ অংশ '99999'। অনন্য 'Phantom Gray' এক্সটেরিয়র পেইন্টের এই গাড়িটিতে Toyota-র চেয়ারম্যান Akio Toyoda-র স্বাক্ষর রয়েছে, যা তিনি তাঁর রেসিং ছদ্মনাম 'Morizo' দিয়ে করেছেন।
যান্ত্রিক দিক থেকে গাড়িটিতে রয়েছে একটি Turbocharged 3.0-litre inline-six ইঞ্জিন, যা ৩৮২ bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। এর সাথে যুক্ত রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। গাড়িটিতে 'Supra Final Edition'-এর জন্য বিশেষভাবে তৈরি হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বড় আকারের Brembo ব্রেক এবং আপগ্রেডেড সাসপেনশন টিউনিং। ২০২৬ সালের মার্চে MkV Supra-র অফিসিয়াল উৎপাদন বন্ধ হওয়ার পর উত্তর আমেরিকার জন্য ১,৩০০টি Final Edition নির্দিষ্ট করেছিল Toyota, যার মধ্যে এটিই উৎপাদিত একদম শেষ গাড়ি।
এর আগেও দাতব্য উদ্দেশ্যে এই মডেলের গাড়ি নিলামে তোলার ইতিহাস রয়েছে। ২০১৯ সালের জানুয়ারিতে পঞ্চম প্রজন্মের প্রথম Supra গাড়িটি Barrett-Jackson নিলামে ২.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। MkV Supra-র অধ্যায় শেষ হলেও সামনের দিনগুলোতে GR GT V8 সুপারকারের মতো নতুন মডেল নিয়ে পারফর্ম্যান্স কারের ধারা বজায় রাখবে Toyota।
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।