এক হচ্ছে চায়নার GAC আর FAW Group

চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান GAC Group-এর ইকুইটি শেয়ার কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আরেক অটোমোবাইল জায়ান্ট FAW Group।

চায়নাভিত্তিক সংবাদমাধ্যম Caixin-এর বরাতে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সরাসরি নির্দেশেই এই এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুটিকে একত্রীকরণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সম্ভাব্য কাঠামো অনুযায়ী, সম্পদ বণ্টনের (asset allocation) মাধ্যমে GAC-এর শেয়ার পেতে পারে FAW Group, যা প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত যৌথ অংশীদারিত্ব গড়ে তুলবে। তবে শেয়ারের সুনির্দিষ্ট অনুপাত এবং বিনিয়োগের রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ।

(FAW) Hongqi esh7

বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতা এবং সামগ্রিক মন্দার পটভূমিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০২৬ সালের প্রথমার্ধে চীনের অভ্যন্তরীণ বাজারে গাড়ি বিক্রি বার্ষিক ভিত্তিতে ২০ শতাংশ কমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক সংকটে পড়েছে প্রতিষ্ঠান দুটি। এর মধ্যে GAC Group-এর বিপর্যয় সবচেয়ে স্পষ্ট; ২০২৫ সালে তাদের গাড়ি বিক্রি ১৪.০৬ শতাংশ কমে ১৭ লাখ ২০ হাজার ইউনিটে নামলে রাজস্ব ১০.৪৩ শতাংশ কমে যায় যা টাকার অংকে প্রায় ৯৫.৭ বিলিয়ন ইউয়ান। এবং এতে নিট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮.৭৮ বিলিয়ন ইউয়ান। চলতি বছর এই লোকসান আরও বেড়েছে; ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির নিট ক্ষতি প্রায় ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৪৭ বিলিয়ন ইউয়ানে বা প্রায় ৬০ কোটি মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,৫০০ কোটি টাকা)পৌঁছেছে ।

অন্যদিকে FAW Group-এর উৎপাদনও ধারাবাহিক চাপের মুখে রয়েছে। ২০২০ সালে যেখানে তাদের উৎপাদন ছিল ৩৭ লাখ ৩০ হাজার ইউনিট, ২০২৫ সালে তা হ্রাস পেয়ে ৩৩ লাখ ১০ হাজার ইউনিটে নেমে আসে। এর পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের দৌড়ে ও প্রতিষ্ঠানটি কিছুটা পিছিয়ে আছে, ২০২৫ সালে তাদের মোট উৎপাদনে 'নিউ এনার্জি ভেহিকল'-এর অবদান ছিল মাত্র ১৩.৫ শতাংশ। এই শূন্যতা পূরণে আর অবস্থান পুনরুদ্ধারে ২০২৫ সালের শেষের দিকে তারা Leapmotor-এর সাথে একটি সুকৌশলী বিনিয়োগ চুক্তি করে।

GAC GS3

দুই গাড়ি প্রস্তুতকারক জায়ান্টকে একত্রিত করার এই প্রচেষ্টা মূলত চীন সরকারের কাঠামোগত শিল্প সংস্কার নীতিরই অংশ। এর আগে ২০২৫ সালের মার্চে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন অটোমোবাইল খাতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বড় ধরনের পুনর্গঠনের তাগিদ দেয়। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ সরকারের নয়টি বিভাগ যৌথভাবে একটি নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশ করে যেখানে মোটরযান খাতে আইনি একীভূতকরণ (Merger) ও অধিগ্রহণ (Acquisition) ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, এই জোট কার্যকর হলে বাণিজ্যিক যানবাহনে FAW Jiefang-এর শক্তিশালী অবস্থান বাজারে GAC-এর উপস্থিতি বাড়াতে সাহায্য করবে। এছাড়া উভয় প্রতিষ্ঠানের সঙ্গেই জাপানি গাড়ি নির্মাতা জায়ান্ট Toyota-র বড় ধরনের যৌথ উদ্যোগ রয়েছে। ২০২৬ সালের প্রথম আট মাসে চীনে Toyota-র বিক্রি ১৯ শতাংশ কমে যাওয়ায়, FAW ও GAC এর ধারনামুলক একীভূতকরন তাদের উৎপাদন ক্ষমতা এবং সম্পদের বন্টনের ক্ষেত্রে এক অভূতপূর্ব সমন্বয় ও ভারসাম্য তৈরি করবে। হবে।

Previous
Previous

বাধাহীন পারফরম্যান্সের 296 GT Modificata আনল Ferrari

Next
Next

অবশেষে আসছে Tesla Roadster