গতিসীমা লঙ্ঘনে জরিমানা গুণলেন Richard Hammond

মাত্র ২০ দিনের ব্যবধানে দু'বার নির্দিষ্ট গতিসীমা ভঙ্গ করার অপরাধে জরিমানা ও পেনাল্টি পয়েন্ট পেয়েছেন বিখ্যাত অটোমোবাইল শো Top Gear-এর সাবেক উপস্থাপক Richard Hammond।

আদালতের নথি অনুযায়ী, Herefordshire এলাকায় ঘটে যাওয়া এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে West Mercia Police তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিল।

প্রথম ঘটনাটি ঘটে গত ২ ডিসেম্বর। Pencraig এলাকার A40 সড়কে ৫০ মাইল গতিসীমার জায়গায় একটি Porsche Taycan Cross Turismo নিয়ে ঘণ্টায় ৬৮ মাইল গতিতে গাড়ি চালানো অবস্থায় ধরা পড়েন Hammond। এর মাত্র ২০ দিন পর ২২ ডিসেম্বর A50 Rudhall Overbridge এলাকায় একটি Bentley Continental GT চালানোর সময় ৭০ মাইল গতিসীমার স্থানে তাকে ৮২ মাইল গতিতে গাড়ি চালাতে দেখা যায়।

কাগজপত্র ভুল ঠিকানায় পাঠানোর কারণে কিছু বিলম্ব হলেও Magistrate Ann Minton-এর আদালতে আইনজীবীর মাধ্যমে নিজের দুই অপরাধই স্বীকার করে নেন Hammond। এরপর চালকের পরিচয় নিশ্চিতকরণের বিজ্ঞপ্তিতে সাড়া না দেওয়ার যে অভিযোগ দুটি আনা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়।

অপরাধ প্রমাণের পর আদালত Hammond-কে মোট ১,৭৭১ পাউন্ড (যা প্রায় ২,৩০২ মার্কিন ডলার) পরিশোধের নির্দেশ দিয়েছেন। এই জরিমানার মধ্যে প্রথম অপরাধের জন্য ৩৩৩ পাউন্ড, দ্বিতীয়টির জন্য ৬৬৬ পাউন্ড, ২৪০ পাউন্ড আদালত খরচ এবং ৫৩২ পাউন্ড ভিকটিম সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

আর্থিক জরিমানার পাশাপাশি এই দুই অপরাধের কারণে Hammond-এর ড্রায়ভিং লাইসেন্সে মোট ৭টি পেনাল্টি পয়েন্ট যোগ করা হয়েছে। যুক্তরাজ্যের ট্রাফিক আইন অনুযায়ী, তিন বছরের মধ্যে মোট ১২টি পয়েন্ট জমলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়।

Previous
Previous

ঘুরে দাঁড়ানোর আশা দেখছে Nissan

Next
Next

গোবর থেকে জ্বালানি বানাবে Suzuki