রোড-ফোকাসড S1 আনলো Gordon Murray
Monterey Car Week উপলক্ষে আয়োজিত 'The Quail'-এ নতুন 'S1' উন্মোচন করেছে Gordon Murray Automotive। এটি মূলত ঐতিহ্যবাহী McLaren F1 রোড কারের এক আধুনিক ও সড়ক-উপযোগী (road-focused) সংস্করণ।
নতুন এই মডেলটিতে মূল F1-এর মূল ফিচারগুলো বজায় রাখা হয়েছে। এতে রয়েছে কেন্দ্রীয় ড্রাইভিং পজিশনসহ তিনটি সিট, Naturally Aspirated V12 ইঞ্জিন, ম্যানুয়াল ট্রান্সমিশন এবং অত্যন্ত হালকা ওজনের বডি স্ট্রাকচার।
গাড়িটির কেন্দ্রে রয়েছে কাস্টম-মেড 4.2-litre Cosworth naturally aspirated V12 ইঞ্জিন, যা ১২,১০০ rpm পর্যন্ত রেডলাইনে সর্বোচ্চ 681 bhp এবং প্রায় 369 lb-ft টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের উপাদানে সিলিকন-কার্বাইড কোটেড হালকা পিস্তন, টাইটানিয়াম ভালভ, টাইটানিয়াম কানেক্টিং রড এবং ড্রাই-সাম্প লুব্রিকেশন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন বে-তে রয়েছে পলিশ করা Inconel এক্সজস্ট পাইপ এবং ২৪-ক্যারেট সোনা দিয়ে প্রলেপ দেওয়া হিট শিল্ড। Six-speed manual gearbox-এর মাধ্যমে পেছনের চাকায় শক্তি পৌঁছায়, যার গিয়ার পরিবর্তন আরও নিখুঁত এবং হাইওয়েতে মসৃণভাবে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।
ট্র্যাক-ফোকাসড S1 LM থেকে নেওয়া কার্বন-ফাইবার মনো কক দিয়ে এর চ্যাসিস তৈরি করা হয়েছে, যা সাধারণ রাস্তায় ব্যবহারের উপযোগী করতে প্রায় ০.৪ ইঞ্চি উচ্চতা বাড়ানো হয়েছে এবং নরম ড্যাম্পিং ব্যবহার করা হয়েছে। গাড়িটির মোট ওজন GMA T.50-এর চেয়েও কম রাখা হয়েছে, যা এটিকে T.33 এবং T.50-এর মতো হালকা ক্যাটাগরিতে স্থান দিয়েছে।
এর বডিতে রয়েছে সম্পূর্ণ নতুন এক্সটেরিয়র প্যানেল, হালকা চাকা, A-pillar-এ বসানো মিরর, সূক্ষ্ম রিয়ার-ভিউ ক্যামেরা এবং মূল হেডলাইটের সাথে ডে-টাইম রানিং লাইট। অ্যারোডাইনামিকসের দিক থেকে S1 LM-এর ফিক্সড উইং, স্প্লিটার ও সাইড স্কার্ট বাদ দিয়ে এতে সক্রিয় রিয়ার-অ্যারো সিস্টেম দেওয়া হয়েছে, যা উচ্চ গতিতে স্থায়িত্ব বজায় রাখতে এবং এয়ার ব্রেকিংয়ে সাহায্য করে।
ভেতরের থ্রি-সিট কেবিনে চামড়া, বিশেষ ফেব্রিক, অতিরিক্ত সাউন্ড ইনসুলেশন, নতুন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং হালকা ওজনের অডিও সিস্টেম যুক্ত করা হয়েছে। চালকের সুবিধার জন্য এতে অ্যাডজাস্টেবল পাওয়ার-স্টিয়ারিং এবং ওপরের দিকে খোলা dihedral doors রয়েছে, যাতে গ্লাসের জানালা নামানোর সুবিধা রাখা হয়েছে।
Gordon Murray Automotive-এর গ্রুপ এক্সিকিউটিভ চেয়ারম্যান Professor Gordon Murray, CBE জানান, "এটি এমন একটি গাড়ি যা নিয়ে আপনি লস অ্যাঞ্জেলেস থেকে মন্টেরি পর্যন্ত উপকূলজুড়ে অত্যন্ত আরামদায়কভাবে ড্রাইভ করতে পারবেন। সেই সাথে গিয়ার পরিবর্তন, বাঁক নেওয়া এবং V12 ইঞ্জিনের গর্জন উপভোগ করতে পারবেন।"
S1 মডেলটির উৎপাদন মাত্র ৬৪ ইউনিটের মধ্যে কঠোরভাবে সীমিত রাখা হয়েছে। তবে গাড়িটির আনুষ্ঠানিক দাম এখনো প্রকাশ করা হয়নি।
বাণিজ্যিক বাজারে ধুঁকলেও চমৎকার নকশার সুপারকার তৈরিতে যে তাদের জুড়ি নেই, তা আবারও প্রমাণ করল ইতালীয় ব্র্যান্ড Alfa Romeo।