খুদে বাহাদুরঃBAW E6 Pudding
বাংলাদেশে গাড়ি পোষাটা অনেকটা গরিবের ঘোড়া রোগের মত। আর বর্তমান তেলের দামে সেই ঘোড়া এখন হাতি হয়ে গেছে।
সমস্যা হলো, দেশের গণপরিবহন ব্যবস্থা সেই গতিতে উন্নত হচ্ছে না। রাইড-শেয়ারিং সেবাও দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে। ফলে একটা ছোট কমিউটার বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার জন্য গাড়ি কেনার চিন্তা এখন মধ্যবিত্ত ক্রেতাদের কাছেও কিছুটা অবাস্তব।
কিন্তু ঠিক এই ফাঁকটাতেই গড়িয়ে ঢুকেছে BAW E6 Pudding।