BYD Sealion 6 DM-i ঃ দারুন রেঞ্জ, দুর্দান্ত পারফরম্যান্স
অভিষেকের পর থেকেই চায়নার BYD বাংলাদেশের গাড়ির বাজারে বিপুল আলোড়ন সৃষ্টি করে চলেছে। তাদের প্লাগ-ইন হাইব্রিড আর বৈদ্যুতিক গাড়ী নড়বড়ে করে দিয়েছে রিকন্ডিশন গাড়ির রাজত্ব।
তবে তাদের এই দাপটের মূল কারণ যদি চিন্তা করতে হয়, আজ আঙ্গুল তুলতে হবে শুধু একটি মডেলের দিকে।