‘৮৪ Jeep Cherokee “চরকি”: এক পাঁচমিশালি জীবন সঙ্গী
বাংলাদেশে বেশিরভাগ Jeep গাড়ির জীবনযাপন বেশ শহুরে। গাড়িগুলোর উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ফোর উইল ড্রাইভ আর দুর্গম পথ দাপিয়ে বেড়ানোর সামর্থ্য থাকলেও, মুষ্টিমেয় কিছু গাড়ি কালেভদ্রে পাকা রাস্তার মায়া ত্যাগ করে। তবে ইউসুফ আমানের ১৯৮৪ সালের Jeep Cherokee-র গল্পটা একটু আলাদা।
আর গাড়িটির একটি নাম আছে। চরকি।