স্ক্রিনের ব্যবহার কমাচ্ছে Range Rover

ছবিঃ Range Rover

ড্যাশবোর্ডজুড়ে বিশাল স্ক্রিনের আধিক্যে গ্রাহকরা যে ক্লান্ত হয়ে পড়ছেন, তা উপলব্ধি করতে পেরেছে ব্রিটিশ লাক্সারি অটোমেকার Range Rover।

আধুনিক বিলাসবহুল গাড়িগুলোতে অতিরিক্ত স্ক্রিনের ব্যবহারকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম Carsales-এর কাছে "ভিজ্যুয়াল ও অ্যাকোস্টিক নয়েজ" (চাক্ষুষ ও শব্দগত কোলাহল) দৃশ‍্যমান এ শ্রবণযোগ‍্য কোলাহল / দৃষ্টি ও শ্রুতিগত বিশৃঙ্খলা হিসেবে অভিহিত করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। তাই প্রযুক্তির অতি ব্যবহার দিয়ে যাত্রীদের বিভ্রান্ত না করে গাড়ির ভেতরের স্ক্রিনের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

হালের এই ট্রেন্ড থেকে সরে আসার বিষয়ে Range Rover-এর গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর Martin Limpert বলেন, "আমরা আমাদের কেবিনকে এই সমস্ত কিছু থেকে মুক্ত রাখছি। ওটাই আমাদের [Range Rover-কে] অনন্য করে তোলে... এবং প্রতিনিয়ত আমরা নিজেদের উন্নত আর আধুনিক করব।

মিনিমালিস্ট এই ইন্টেরিয়র ডিজাইন ধারনা প্রথমবারের মতো দেখা যাবে আসন্ন সম্পূর্ণ বৈদ্যুতিক 2027 Range Rover GT মডেলে। নতুন এই গ্র্যান্ড ট্যুরিং মডেলে থাকছে বিশাল ব্যাটারি প্যাক ও রেঞ্জ। গাড়িটির বাহ্যিক ডিজাইন বর্তমানে ক্যামোফ্লেজ বা ছদ্মাবরণে পরীক্ষা করা হচ্ছে, যা শিগগিরই উন্মোচন করা হবে।

তবে আসল রূপান্তর টা ঘটছে গাড়ির ভিতরে।

নতুন ডিজাইনে ড্যাশবোর্ডজুড়ে বড় ডিসপ্লে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে ডিজাইনাররা একটি চিকন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ড্যাশবোর্ডের মাঝে একটি সেন্ট্রাল টাচস্ক্রিন যুক্ত করেছেন। কেন্দ্রীয় ডিসপ্লেটি ইনফোটেইনমেন্ট সংক্রান্ত প্রায় সব কাজ পরিচালনা করবে। তবে এটির আকার পরিমিত হওয়ার কারনে কেবিনের মূল ভিজ্যুয়াল আকর্ষণ হিসেবে আর আধিপত্য বিস্তার করতে পারছেনা।

এছাড়া ড্যাশবোর্ডের জায়গা বাঁচাতে যাত্রীদের জন্য নির্ধারিত আলাদা স্ক্রিন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। কেননা গাড়ির ব্যবহারিক ডেটা পর্যালোচনা করে দেখা গেছে যে সহযাত্রীরা পাশের আলাদা ডিসপ্লে খুব কমই ব্যবহার করেন।

বলা ভাল, স্ক্রিনের আকার ও সংখ্যা কমালেও নব আর বাটনে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির; বরং ডিজিটাল প্রযুক্তিকে আরও সুরুচিপূর্ণভাবে কাজে লাগাতে চাইছে তারা।

Range Rover-র দাবি করছে, বৈদ্যুতিক Range Rover GT দিয়ে শুরু হওয়া এই সংযত ইন্টেরিয়র ডিজাইন মূলত একটি দীর্ঘমেয়াদী করপোরেট রূপরেখারই অংশ। পর্যায়ক্রমে এই মিনিমালিস্ট কেবিন রুপ নিজেদের পুরো Range Rover লাইনআপেই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির

Previous
Previous

রেকর্ডভাঙা বৈদ্যুতিক গাড়ি আনল Volkswagen

Next
Next

মালয়েশিয়ার পোডিয়াম জিতলেন বাংলাদেশের সারোয়ার