মালয়েশিয়ার পোডিয়াম জিতলেন বাংলাদেশের সারোয়ার

ছবিঃ AAB

মালয়েশিয়ার ঐতিহাসিক Sepang International Circuit-এ অনুষ্ঠিত Malaysia Festival of Speed (MFOS)-এ লাল-সবুজের পতাকা ওড়ালেন ড. সারওয়ার হোসেন চৌধুরী । আন্তর্জাতিক এই রেসিং প্রতিযোগিতার 'Auto Gymkhana Male Double' ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে পোডিয়াম ফিনিশ করার গৌরব অর্জন করেন এই বাংলাদেশি রেসার।

Automobile Association of Bangladesh (AAB)-এর মাধ্যমে মনোনীত হয়ে তিনি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন। জাতীয় দলের স্কোয়াডে তাঁর অন্য দুই সতীর্থ ছিলেন কাশফিয়া মোতালেব ও অন্তর ভুঁইয়া।

প্রচলিত হুইল-টু-হুইল রেসের তুলনায় Auto Gymkhana অনেকটাই আলাদা — এখানে মূলত ঘড়ির কাটার বিপরীতে চালকের নিপুণ দক্ষতা, গাড়ির নিঁখুত নিয়ন্ত্রণ আর দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা পরীক্ষা করে। বাইরে থেকে দেখতে সহজ মনে হলেও ট্র‍্যাকের লড়াই যে কতটা কঠিন ছিলো তা স্পষ্ট হয় সারোয়ারের ভাষায়, , "সেখানে Singapore, Sri Lanka এবং Malaysia-র AAGC দলগুলো অংশ নিয়েছিল, তাই এটি কোনো সাধারণ স্তরের প্রতিযোগিতা ছিল না। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক প্রতিযোগী এবং নিজ অঞ্চলের চ্যাম্পিয়ন।"

উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত Formula One Grands Prix এর আসর বসা এবং বর্তমানে MotoGP ক্যালেন্ডারের নিয়মিত ভেন্যু হিসেবে Sepang International Circuit-এ পোডিয়াম অর্জন করা যে কোন রেসারের জন‍্যই দারুন কৃতিত্বের এবং মর্যাদার একটি বিষয়।

আন্তর্জাতিক ট্র‍্যাকে এই সাফল্য মূলত সারোয়ারের এক দশকেরও বেশি সময় ধরে দেশের মাটিতে রেসিং করার অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রমের ফসল। ২০১৩ সালে Rallycross Bangladesh-এ অংশ নিয়ে তিনি প্রতিযোগিতামূলক রেসিং শুরু করেন এবং একাধিক পোডিয়ামসহ ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব অর্জন করেন।

তিনি ২০১৯ সালে ভারতে Formula LGB সিঙ্গেল-সিটার রেসিংয়ের প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করলেও করোনা মহামারির কারণে তা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে ২০২৫ সালে AAB Racing Academy থেকে ন্যাশনাল রেসিং লাইসেন্স অর্জন করেন এবং একই বছর Taiwan ও Uzbekistan-এ আয়োজিত Asia Auto Gymkhana Championship (AAGC)-এর রাউন্ডগুলোতে অংশ নেন।

বাংলাদেশে তিনি তার কাস্টম-বিল্ট গাড়িগুলোর জন্য তিনি বিশেষভাবে পরিচিত; তার সংগ্রহে রয়েছে রয়েছে K20A Type R ইঞ্জিনযুক্ত একটি মডিফাইড Honda Civic EF এবং Evo VIII MR 4G63T ইঞ্জিন ও Evo 6.5 ড্রাইভট্রেন সমৃদ্ধ একটি বিশেষ Mitsubishi Lancer Evolution V।

ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে সারোয়ার বলেন, "আমি Gymkhana চালিয়ে যাব। দেখতে ততটা আকর্ষণীয় না হলেও এতে উচ্চ স্তরের দক্ষতা ও গাড়ির উপর নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, যা অন্যান্য ধরনের রেসের জন্য দুর্দান্ত ভিত গড়ে দেয়।” তিনি আরো যোগ করেন,“আমি এখান থেকে ভবিষ্যতে Touring Car racing, Endurance রেসিংয়ের দিকে যাওয়ার পরিকল্পনা করছি এবং Formula 4-ও ট্রাই করে দেখতে পারি।”

Previous
Previous

স্ক্রিনের ব্যবহার কমাচ্ছে Range Rover

Next
Next

বাধাহীন পারফরম্যান্সের 296 GT Modificata আনল Ferrari