আগ্রাসী চেহারার সীমিত CLE Coupe আনল Mercedes-AMG

দাঁতভাঙ্গা নামের একটি অত্যন্ত সীমিত উৎপাদনের সুপার কুপ উন্মোচন করেছে Mercedes-AMG।

'CLE 646 Spezialanfertigung' নামের এই গাড়িটি AMG-র ২০২২ সালে প্রতিষ্ঠিত অতি-বিলাসবহুল সাব-ব্র্যান্ড 'Mercedes Mythos'-এর দ্বিতীয় বাণিজ্যিক মডেল।

বাহ্যিক ও কাঠামোগত দিক থেকে গাড়িটি একটি সাধারণ CLE 53-এর তুলনায় ২.৪ ইঞ্চি বেশি চওড়া।

ওজন কমাতে ব্যবহার করা হয়েছে ব্যাপক পরিসরে কার্বন-ফাইবার। গাড়ির ফেন্ডার, ফ্রন্ট ফ্যাসিয়া, সাইড সিল, হুড, ছাদ এবং পেছনের বাম্পারে ব্যবহার করা হয়েছে এই বিশেষ উপাদান ।

নতুন এই পার্টসগুলো গাড়িটিকে একরকম বিদঘুটে চেহারা দিলেও এর ফলে এর ওজন প্রায় ৩৭৫ পাউন্ড কমে দাঁড়িয়েছে ৪,১৭৮ পাউন্ডে। এছাড়া এই সমন্বিত অ্যারোডাইনামিক প্যাকেজ সর্বোচ্চ গতিতে ৫৫০ পাউন্ডের বেশি ডাউনফোর্স তৈরি করতে সক্ষম।

বাইরের Mojave Silver Magno আর Obsidian Black Magno রঙে মিশিয়ে একটি ফেডেড ডুয়াল-টোন পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে।

কার্বন হুডের নিচে রয়েছে একটি টুইন-টার্বোচার্জড ৪.০-লিটার ফ্ল্যাট-প্লেন-ক্র্যাঙ্ক V8 ইঞ্জিন, যা ৬৩৭ হর্সপাওয়ার এবং ৬২৭ পাউন্ড-ফুট টর্ক একটি ৯-স্পিড AMG Speedshift ট্রান্সমিশনের মাধ্যমে সরাসরি পেছনের চাকায় পাঠিয়ে দেয়।

শূন্য থেকে থেকে ৬০ মাইল গতি তুলতে করতে সময় নেয় মাত্র ৩.৯ সেকেন্ড। আর শূন্য থেকে ঘণ্টায় ১২৪ মাইল গতি তুলতে ১১.৪ সেকেন্ড এবং ১৮৬ মাইল তুলতে ৩৬.৮ সেকেন্ড সময় লাগে। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৩ মাইল।

প্রচণ্ড এই গতি সামলাতে এর চেসিস ও রানিং গিয়ারে বড় ধরনের রূপান্তর আনা হয়েছে। এতে রয়েছে টিউনড রিয়ার-হুইল-ড্রাইভ Launch Control এবং ট্র্যাকশন কন্ট্রোল সেটিংস।

ফোর-ওয়ে অ্যাডজাস্টেবল ড্যাম্পারসহ স্টিল-স্প্রিং কয়েলওভার সাসপেনশন ব্যবহারের ফলে গাড়িটির সামনের অংশ ০.৯ ইঞ্চি এবং পেছনের অংশ ০.৬ ইঞ্চি নিচু হয়েছে। ২০ ইঞ্চির চাকার পেছনে রয়েছে সিরামিক ব্রেক; সামনে সিক্স-পিস্টন ক্যালিপারযুক্ত ১৬.৫-ইঞ্চি ডিস্ক এবং পেছনে সিঙ্গেল-পিস্টন ক্যালিপারযুক্ত ১৪.২-ইঞ্চি ডিস্ক। Akrapovič-এর সহযোগিতায় তৈরি হাই-পারফরম্যান্স এক্সজস্ট সিস্টেম।

বাহিরের মতই গাড়ির ভেতরে ওজন কমানোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। পেছনের সিট, অতিরিক্ত সাউন্ড ইনসুলেশন, বেশ কিছু ড্রাইভার-অ্যাসিস্ট সিস্টেম এবং আরও আনেক আরামদায়ক সুবিধাগুলো বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কেবিনে যুক্ত করা হয়েছে আল্ট্রা-লাইট বাকেট সিট, কার্বন-ফাইবার ডোর প্যানেল এবং একটি স্ট্রাকচারাল রোল বার। পেছনের কাচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হালকা পলিকার্বোনেট প্যানেল, সাথে অপশনাল পারফরম্যান্স প্যাকেজে থাকছে সিক্স-পয়েন্ট হার্নেস।

Mercedes-AMG মাত্র ৩০টি'CLE 646 Spezialanfertigung' তৈরি করবে। তবে উন্মোচনের সাথে সাথেই এর সবগুলো ইউনিট বিক্রি হয়ে গেছে।

Previous
Previous

সেফটি রেটিংয়ে ইতিহাস গড়ল Honda

Next
Next

চীনের গাড়ি রপ্তানিতে রেকর্ড