সেফটি রেটিংয়ে ইতিহাস গড়ল Honda
মোটর স্পোর্টের নিয়ন্ত্রক সংস্থা FIA-এর Road Safety Index-এর পণ্য ও সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫-স্টার রেটিং অর্জন করেছে জাপানি গাড়ি ও মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান Honda।
সম্প্রতি আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন (FIA) তাদের রেটিং স্কেল ৩-স্টার থেকে ৫-স্টারে উন্নীত করার পর এই প্রথম কোনো প্রতিষ্ঠান পূর্ণ রেটিং লাভ করল। গত সেপ্টেম্বর মাসে Italian Grand Prix চলাকালীন Monza সার্কিটে এক আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি তুলে দেওয়া হয়।
এই সূচকটি National Highway Traffic Safety Administration (NHTSA) কিংবা Insurance Institute for Highway Safety (IIHS)-এর মতো গতানুগতিক কোনো ফিজিক্যাল ক্র্যাশ টেস্ট নয়; বরং এটি একটি করপোরেট গভর্ন্যান্স অডিট।
পরিবেশগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সুশাসন (ESG) স্কোরকার্ডের মতো এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে সড়ক নিরাপত্তায় একটি প্রতিষ্ঠানের সামগ্রিক অবদান ও ভূমিকা মূল্যায়ন করা হয়।
শীর্ষ এই রেটিং পেতে Honda-কে নতুন যুক্ত তিনটি মূল্যায়ন মডিউলে উত্তীর্ণ হতে হয়েছে: পরিকল্পনা (Planning), নিরাপত্তা পারফরম্যান্স পর্যবেক্ষণ (Monitoring of Safety Performance) এবং সরবরাহ চেইন বা পণ্য/সেবার কভারেজের সাথে যুক্ত সুরক্ষা সংস্কৃতি ব্যবস্থাপনা (Safety Culture Management)।
এই নিরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বের ১৭টি দেশ আর বিশ্বজুড়ে Honda-র অটোমোবাইল ও মোটরসাইকেলের সম্মিলিত বিক্রির ৯০ শতাংশেরও বেশি অংশ।
FIA তদের মূল্যায়নে Honda-র “উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, শক্তিশালী সুশাসন” এবং তাদের বিশ্বব্যাপী পণ্য নিরাপত্তার প্রভাব পরিমাপের কার্যকর পদ্ধতির বিশেষ প্রশংসা করেছে। অডিটররা একইসাথে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎমুখী নজরদারি ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৭ সালের 'Civic Type R'-এর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে Honda।