নিজের গাড়ি নিলামে তুলছেন Jeremy Clarkson
ছবিঃ Iconic Auctioneers
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক Jeremy Clarkson তাঁর বহুল আলোচিত শো The Grand Tour-এ ব্যবহৃত তিনটি গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ডের Birmingham-এ আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘NEC Classic Motor Show’-এর অংশ হিসেবে ‘The Iconic Sale’-এ Iconic Auctioneers-এর মাধ্যমে গাড়িগুলো নিলামে তোলা হবে। তিনটি গাড়িই কোনো রিজার্ভ (Without reserve) ছাড়াই নিলামে তোলা হচ্ছে, যার অর্থ এই গাড়িগুলোর কোনো সর্বনিম্ন দর নেই। চূড়ান্ত দর যাই হোক না কেন, সর্বোচ্চ দরদাতার কাছেই গাড়িগুলো বিক্রি করা হবে।
বিক্রির ব্যাপারে Clarkson জানিয়েছেন, তিনি এখন গাড়িগুলো চালানোর বা উপভোগ করার খুব একটা সুযোগ পান না। তবে, Iconic Auctioneers ইঙ্গিত দিয়েছে যে এই বিক্রির আসল কারণ Clarkson's Farm-এর আসন্ন মৌসুমে প্রকাশ পাবে।
নিলামে ওঠা গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি হল 1982 Lancia Montecarlo Spider। এটি The Grand Tour-এর বিশেষ পর্ব 'The Grand Tour Presents: One for the Road'-এ Clarkson-এর পর্দায় চালানো সর্বশেষ গাড়ি। Zimbabwe ও Botswana-র পটভূমিতে ধারণ করা এই পর্বের মাধ্যমেই Clarkson, Richard Hammond ও James May-এর দীর্ঘদিনের আনুষ্ঠানিক জুটির সমাপ্তি ঘটে।
আফ্রিকান অভিযানের জন্য কাস্টমাইজড এই স্পোর্টস কারটিতে Ferrari 308-এর টেইললাইট, চারটি এক্সস্ট আউটলেট, Lancia Delta Integrale-এর চাকা, গ্রিল ও হেডলাইট যুক্ত রয়েছে। তীব্র গরমে বৈদ্যুতিক ত্রুটি এড়াতে বসানো হয়েছিল চামড়ার বদলে কাপড়ের আসন এবং বাটনবিহীন Alcantara-ট্রিমড স্টিয়ারিং হুইল। চিত্রায়ন শেষে গাড়িটি নিজের ব্যক্তিগত সংগ্রহে যোগ করেছিলেন Clarkson। Iconic Auctioneers নিশ্চিত করেছে যে গাড়িটি সংস্কারের পর বর্তমানে সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে।
দ্বিতীয় গাড়িটি হলো একটি 1983 Alfa Romeo GTV6, যা Clarkson ২০১৯ সালের "Well Aged Scotch" পর্বে স্কটল্যান্ডের বিখ্যাত North Coast 500 রুটে চালিয়েছিলেন। Alfa Romeo-র 2.5-liter V6 ইঞ্জিনের এই কুপেটির ওডোমিটারে প্রায় ২৮,৩১৫ মাইল চলার হিসাব রয়েছে এবং Clarkson এটি নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষণ করেছে। ক্লাসিক এই ইতালিয়ান গাড়িটি Clarkson-এর দ্বিতীয় GTV6, আগেরবার গাড়িটি বিক্রি করে দেওয়া নিয়ে তার অনেক আক্ষেপ থাকায় পুনরায় গাড়িটি নিজের গ্যারেজে ফিরিয়ে এনেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো এর মায়া ত্যাগ করছেন তিনি।
শেষ গাড়িটি একটি 1978 Lincoln Continental Mark V। এটি দেখা গিয়েছিল Grand Tour-এর “Lochdown" বিশেষ পর্বে, যখন উপস্থাপকেরা স্কটল্যান্ডের গ্রামীণ রাস্তায় তিনটি বিশালাকার আমেরিকান গাড়ি চালিয়েছিলেন।
6.6-liter V8 ইঞ্জিনের সুবিশাল এই লাক্সারি কুপেটিতে চিত্রায়নের সময় যুক্ত করা নাইট্রাস-ইনজেকশন সিস্টেম, যা এখনো অক্ষত রয়েছে। যদিও সহায়ক ইঞ্জিন হার্ডওয়্যার না থাকায় শুটিংয়ের সময় এটি কার্যকরভাবে কাজ করেনি। এছাড়া চিত্রায়নের সময় প্রশংসিত হওয়া গাড়ির অভ্যন্তরীণ Cartier ঘড়ি এবং ট্রাঙ্কের ভেতরে থাকা এক সেট ব্যাগপাইপ এখনো একইভাবে সংরক্ষিত রয়েছে।
তিনটি গাড়িই এই গাড়িপাগল দর্শকদের অনেক বিনোদন দিয়েছেন। এখন তারা তাদের নতুন মালিকদের দেবে আরো অনেক স্মৃতি আর আনন্দ।
হলিউড কিংবদন্তি Steve McQueen এবং ক্ল্যাসিক ভিন্টেজ Ferrari—সংগ্রাহকদের বাড়াবাড়ি রকম অর্থ খসানোর জন্য এই দুটি নামই যথেষ্ট। এবার এই দুই কিংবদন্তি একসঙ্গে উঠতে যাচ্ছে নিলামের হাতুড়ির নিচে।