জ্বালানি তেলের দাম বাড়ল ২০ টাকা
ছবিঃ Unsplash
স্বল্পকালীন স্থিতিশীলতার পর আবারও তীব্রভাবে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম।
প্রধান চারটি পেট্রোলিয়াম পণ্যের খুচরা মূল্য প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর ঘোষিত এই নতুন দর কার্যকর হবে সোমবার, ২১ সেপ্টেম্বর থেকে।
ধারনা করা হছে, মধ্যপ্রাচ্যর চলমান সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত পরিবহন ভাড়ার কারণে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দামে এই সমন্বয় করেছে কর্তৃপক্ষ।
নতুন মূল্য কাঠামো অনুযায়ী, ডিজেলের খুচরা মূল্য প্রতি লিটার ১১৫ টাকা থেকে ২০ টাকা বা ১৭.৪ শতাংশ বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম লিটারপ্রতি ১৪৫ টাকা থেকে ২০ টাকা বা ১৩.৮ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ১৬৫ টাকা।
পেট্রোলের দাম প্রতি লিটার ১৪০ টাকা থেকে ২০ টাকা বা ১৪.৩ শতাংশ বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে। অন্যদিকে কেরোসিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা থেকে ২০ টাকা বা ১৪.৮ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা।
এর আগে সেপ্টেম্বর মাসজুড়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল সরকার; তখন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হয়েছিল।
এর পূর্ববর্তী বড় দাম সমন্বয়টি হয়েছিল গত এপ্রিলে। সে সময় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনে যথাক্রমে ২০ টাকা, ১৯ টাকা ও ১৮ টাকা করে বৃদ্ধি করেছিল কর্তৃপক্ষ।
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।