দুবাই পুলিশে যুক্ত হল Mansory Ferrari
ছবিঃ দুবাই পুলিশ
নিজেদের বিশেষ গাড়িবহরে আরও একটি কাস্টমাইজড সুপারকার যুক্ত করেছে দুবাই পুলিশ।
নতুন এই গাড়িটি একটি Mansory Ferrari 812 Superfast, যা Dubai World Trade Center-এ আয়োজিত ‘Arabian Travel Market 2026’ চলাকালে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। জার্মান গাড়ি রূপান্তরকারী প্রতিষ্ঠান Mansory-র থেকে দুবাই পুলিশের গত দুই বছরের মধ্যে পঞ্চম অধিগ্রহণ।
নতুন এই গাড়িটি পুলিশের বিদ্যমান বিলাসবহুল বহরে যোগ দিল, যেখানে আগে থেকেই রয়েছে Mansory-র মডিফাই করা Mercedes-AMG G 63, Rolls-Royce Cullinan, একটি বিশেষ Ferrari 296 GT এবং Lamborghini Revuelto। ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে Ferrari তাদের ফ্ল্যাগশিপ V12 মডেল হিসেবে 812 Superfast তৈরি করেছিল, যার উত্তরসূরি বর্তমানের 12Cilindri।
ছবিঃ Mansory
গাড়িটির বাহ্যিক রূপ সাজানো হয়েছে উচ্চ-দৃশ্যমানতার বিশেষ পুলিশি রঙে, যেখানে সাদা রঙের ওপরে সবুজ, কালো ও হলুদের প্রলেপ দেওয়া হয়েছে। এর এক্সটেরিয়রে যুক্ত হয়েছে Mansory বডি কিট; যার মধ্যে রয়েছে নতুন ফ্রন্ট বাম্পার, ডিপ ফ্রন্ট স্প্লিটার, নতুন নকশার সাইড স্কার্ট এবং ট্র্যাক-স্টাইলের বড় রিয়ার উইং—যা গাড়িটিকে আরও বেশি আক্রমণাত্মক লুক দিয়েছে।
যান্ত্রিক দিক থেকে গাড়িটিতে রয়েছে একটি 6.5-liter naturally aspirated V12 ইঞ্জিন। মূল ফ্যাক্টরি মডেলে এটি ৭৮৯ হর্সপাওয়ার ও ৫৩০ পাউন্ড-ফুট টর্ক উৎপন্ন করত, যা Mansory-র টিউনিংয়ের পর বেড়ে দাঁড়িয়েছে ৮০০ হর্সপাওয়ারে। এর ফলে সুপারকারটি মাত্র ২.৮ সেকেন্ডে ঘণ্টায় ৬২ মাইল (০-১০০ কিমি) গতি তুলতে পারে, যা মূল গাড়ির চেয়ে এক সেকেন্ডের দশভাগের একভাগ (০.১ সেকেন্ড) দ্রুত। পাশাপাশি এর সর্বোচ্চ গতি বেড়ে হয়েছে প্রতি ঘণ্টায় ২১৪ মাইল।
কিন্তু মজার ব্যাপার হলো, এই বিপুল গতি বা শক্তি কোনো অপরাধীকে তাড়া করার জন্য ব্যবহার করা হবে না।
মডিফায়েড এই Ferrari মূলত Burj Khalifa, Sheikh Mohammed bin Rashid Boulevard এবং Jumeirah Beach Residence-এর মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোতে টহল দেবে। Dubai Police-এর এক প্রতিনিধি জানান, সরাসরি কোনো পুলিশি অভিযানের বদলে পর্যটন কেন্দ্রগুলোতে নজরকাড়া উপস্থিতি নিশ্চিত করতেই গাড়িটি বহরে যুক্ত করা হয়েছে। Lamborghini Temerario-র মতো অন্যান্য সুপারকারের মতোই শহরটির প্রচারণা এবং পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে।
উল্লেখ্য দুবাইয়ের পর্যটন কর্তৃপক্ষের তথ্যমতে জানায়, কেবল আগস্ট মাসেই আমিরাতটিতে প্রায় ৮ লাখ ৬৯ হাজার পর্যটকের আগমন ঘটেছে।
বাণিজ্যিক বাজারে ধুঁকলেও চমৎকার নকশার সুপারকার তৈরিতে যে তাদের জুড়ি নেই, তা আবারও প্রমাণ করল ইতালীয় ব্র্যান্ড Alfa Romeo।