হাইড্রোজেন Hilux দিয়ে মরুভূমি পাড়ি দেবে Toyota
ছবিঃ Toyota
সৌদি আরবের দুর্গম মরুভূমি পাড়ি দিতে এবং একই সাথে পথচলার সময় প্রয়োজনীয় পানি উৎপাদন করতে হাইড্রোজেন ফুয়েল সেলচালিত বিশেষ গাড়ি 'DKR GR FC Hilux' নামানোর পরিকল্পনা করেছে Toyota Gazoo Racing।
গাড়িটি ২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘Dakar Future Mission 1000’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। মূল Dakar Rally-র শীর্ষ কার ক্লাসে অংশ নেওয়ার বদলে বিকল্প জ্বালানির গাড়ির জন্য নির্ধারিত চ্যালেঞ্জে অংশ নেবে যানটি। ২০২৭ সালের ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের মরুভূমিতে প্রায় ৬২১ মাইল পথ অতিক্রম করবে এই বিশেষ রেসিং ট্রাক।
সাধারণ Dakar Hilux-এর কম্বাশন ইঞ্জিনের পরিবর্তে এতে যুক্ত করা হয়েছে নিজস্ব ফুয়েল সেল স্ট্যাক, যা থেকে ক্ষতিকর ধোঁয়ার বদলে নির্গত হবে জলীয় বাষ্প। হ্যানোভারে অনুষ্ঠিত কমার্শিয়াল ট্রান্সপোর্ট শো-তে Toyota-র হাইড্রোজেন ফ্যাক্টরি প্রেসিডেন্ট জানান, এর পাওয়ারট্রেনে ব্যবহৃত হয়েছে তথাকথিত ‘২.৫-প্রজন্মের’ (2.5-generation) প্রযুক্তি—যা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের যন্ত্রাংশের একটি সংমিশ্রণ।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে HySE হাইড্রোজেন কম্বাশন প্রোটোটাইপ দিয়ে একই ফরম্যাটে অংশ নিলেও, ফুয়েল সেল ইলেকট্রিক যান দিয়ে এই ক্যাটাগরিতে এটিই প্রতিষ্ঠানটির প্রথম অংশগ্রহণ। মরুভূমির প্রচণ্ড দাবদাহ, তীব্র ঝাঁকুনি, বালুর আক্রমণ এবং দীর্ঘমেয়াদী অফ-রোড পরিস্থিতিতে ফুয়েল সেলের স্থায়িত্ব যাচাই ও তথ্য সংগ্রহ করাই এর মূল উদ্দেশ্য।
এই তথ্য কাজে লাগিয়ে ২০২৮ সালের মধ্যে সাধারণ রাস্তায় চলার উপযোগী বাণিজ্যিক Hilux Fuel Cell বাজারে আনার পরিকল্পনা রয়েছে, যা একবার জ্বালানি পূর্ণ করে ২৫০ মাইলের বেশি চলবে এবং ৫,৫০০ পাউন্ড ওজন টানতে পারবে।
অভিযানটি সফল করতে চারটি বড় প্রযুক্তিগত ও লজিস্টিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব গড়েছে Toyota। সৌদি আরবে Toyota ও Lexus-এর পরিবেশক Jameel Motorsport আঞ্চলিক লজিস্টিক সহায়তা দেবে। Denso এর বিশেষ পার্টস, কুলিং সিস্টেম ও ইলেকট্রনিক্স সহায়তাদিবে এবং প্রকৌশল সহায়তা দেবে IAV। এছাড়া টেকসই উপাদান দিয়ে তৈরি বিশেষ অফ-রোড টায়ার সরবরাহ করবে Toyo Tires।
এই মোটরস্পোর্টস উদ্যোগের পাশাপাশি হাইড্রোজেন প্রযুক্তির বাণিজ্যিক প্রসারেও কাজ করছে Toyota, যার অংশ হিসেবে ইউরোপীয় বাণিজ্যিক ট্রাক নির্মাতা Scania ও Iveco-র সাথেও সম্প্রতি নতুন ফুয়েল সেল সরবরাহ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
'Street Fighter II'-এর সেই বোনাস স্টেজের কথা মনে আছে, যেখানে ঘুষি-লাথি মেরে একটা Lexus LS ভেঙে চুরমার করে দেওয়া যেত? সেই পিক্সেলযুক্ত গাড়িটি এবার অলৌকিকভাবে বাস্তব রূপ নিয়েছে—আর প্রতিযোগিতায় অংশ নিয়ে এটি জিতে নেওয়াও সম্ভব।