নতুন BYD Seagull: দাম মাত্র ১২.২৫ লাখ টাকা!
BYD-এর সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি কিছুটা বড় হয়ে আবারও বাজারে ফিরেছে। দ্বিতীয় প্রজন্মের Seagull-র রয়েছে প্রশস্ত বডি, বেশি ধারণক্ষমতার ব্যাটারি, উন্নত প্রযুক্তি এবং অবিশ্বাস্য দ্রুত চার্জিংয়ের সুবিধা। সবচেয়ে মজার বিষয় হলো, আগের মডেলের তুলনায় দামও কমেছে।