ইনফোটেইনমেন্ট নিয়ে বিরক্ত চালকরা
সময়ের সাথে বাড়ছে গাড়ির স্ক্রিনের আকার ও ব্যবহার। আর তার সাথে বাড়ছে চালকদের ভোগান্তি।
এমন তথ্য উঠে এসেছে বিশ্বখ্যাত বাজার গবেষণা সংস্থা J.D. Power-এর সাম্প্রতিক ‘Component Quality Report’-এ। প্রতিবেদনটি দাবি করে, গাড়ির যন্ত্রাংশজনিত বিভিন্ন সমস্যার তালিকায় সবচেয়ে বেশি ভোগান্তি তৈরি করছে ইনফোটেইনমেন্ট সিস্টেম।
এই গবেষণার তথ্য এসেছে ‘2026 U.S. Multimedia Quality and Satisfaction Study’ থেকে। ২০২৬ মডেলের নতুন গাড়ি কেনার পর ৯০ দিন পার করেছেন এমন ৭৮,৫১৪ জন ক্রেতা ও লিজ নেওয়া ব্যক্তির মতামতের ওপর ভিত্তি করে চালানো হয় এই সমীক্ষা। বস্তুত মূল সরঞ্জাম প্রস্তুতকারক (OEM) এবং অটোমোবাইল যন্ত্রাংশ সরবরাহকারীদের জন্যে গাড়ির স্থায়িত্ব ও মেরামত সংক্রান্ত চিত্র তুলে ধরতেই এই গবেষণা করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, মাল্টিমিডিয়া সংক্রান্ত সমস্যা প্রতি ১০০ গাড়িতে ৪২.৪টি রেকর্ড করা হয়েছে (42.4 PP100) যা গত বছর থেকে প্রায় অপরিবর্তিত আছে। কিন্তু অন্যান্য সমস্যার সংখ্যা কমে যাওয়ায় মোট সমস্যার তালিকায় মাল্টিমিডিয়ার অংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে, যা সবচেয়ে ঘন ঘন সংঘটিত শীর্ষ পাঁচ সমস্যার একটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গাড়ির সামগ্রিক সমস্যার প্রায় ২৫ শতাংশই এখন ইনফোটেইনমেন্ট খাতে। শুধু তাই নয়, বছরের পর বছর শুধু এই ক্যাটাগরিতেই ক্রমাগত অবনতি হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, গাড়ির অন্যান্য অংশের মান প্রতিনিয়ত উন্নত হলেও পুরো গাড়িজগতে ইনফোটেইনমেন্ট সিস্টেমের মান ও গ্রাহক সন্তুষ্টি এক জায়গায় স্থবির হয়ে আছে। ফলে সামগ্রিক তালিকায় এই সমস্যার অনুপাত আরও বেড়েছে।
বিশ্লেষণে উল্লেখ করা হয়, অটোমেকাররা ফিজিক্যাল বা মেকানিক্যাল নবের পরিবর্তে বড় স্ক্রিন-ভিত্তিক নিয়ন্ত্রণে বেশি ঝুঁকছেন মূলত উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে।
ইউরোপের অটোমোবাইল শিল্পের সাম্প্রতিক সংকট ও ভুল দিকনির্দেশনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন Bugatti Rimac-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং Rimac Group-এর প্রেসিডেন্ট Mate Rimac।