প্রতিদ্বন্দীদের সাথে যন্ত্রাংশ ভাগাভাগি করতে চায় Toyota
চীনা অটোমোবাইল কোম্পানিগুলোর আগ্রাসী প্রতিযোগিতার মোকাবিলায় জাপানের অটোমেকারদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন Toyota-র ভাইস চেয়ারম্যান Koji Sato।
'Japan Automobile Manufacturers Association' (JAMA)-এর চেয়ারম্যানের দায়িত্বে থাকা Sato প্রস্তাব করেছেন, জাপানি গাড়ি প্রস্তুতকারকদের উচিত স্টিল, ওয়্যারিং হারনেস এবং প্লাস্টিকের মতো সাধারণ উপাদান বা যন্ত্রাংশ শেয়ার করার জন্য একটি নতুন "Japan Standard" বা অভিন্ন মানদণ্ড তৈরি করা।
বর্তমানে উৎপাদিত প্রায় ৭০,০০০ ভিন্ন ভিন্ন ওয়্যারিং হারনেসের মতো অপচয় কমিয়ে একটি সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা মানের যন্ত্রাংশ ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো গাড়ি তৈরির উৎপাদন খরচ কমানো। আর এর মাধ্যমে যে অর্থ সাশ্রয় হবে, তা সফটওয়্যার, ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, দ্রুত চার্জিং সুবিধাযুক্ত ব্যাটারি এবং বিভিন্ন ধরনের পাওয়ারট্রেনের মতো উচ্চ-প্রভাবশালী খাতে বিনিয়োগ করা।
বিশ্ববাজারে চীনা অটোমেকারদের দ্রুত বৃদ্ধি পাওয়া শেয়ারের সামনে জাপানি কোম্পানিগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। European Automobile Manufacturers' Association (ACEA)-এর তথ্য অনুযায়ী, গত মে মাসে Geely Group, SAIC Motor, BYD, Chery Automobile এবং Leapmotor-এর মতো চীনা ব্র্যান্ডগুলোর ইউরোপে মোট বিক্রি দাঁড়িয়েছিল ১,৩৮,১৪০ ইউনিটে। যা Toyota, Suzuki, Honda, Nissan, Mazda এবং Mitsubishi-র মতো জাপানি ব্র্যান্ডগুলোর সম্মিলিত ১,৩০,৪২৪ ইউনিট বিক্রির সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, চীনা বাজারেও এ বছরের প্রথমার্ধে জাপানি গাড়িগুলোর বিক্রি আশঙ্কাজনকভাবে কমেছে—যেখানে Toyota-র বিক্রি কমেছে ১৭ শতাংশ এবং Honda-র বিক্রি কমেছে ৩৫ শতাংশ। উন্নত ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং সফটওয়্যার-নির্ভর গাড়ি তৈরিতে কিছুটা পিছিয়ে থাকার কারণেই এই ধস নেমেছে। পাশাপাশি চীনা ইলেকট্রিক গাড়ি নির্মাতারা এখন দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া জুড়েই দ্রুত বাজার বিস্তার করছে।
গত মার্চ মাসে অনুষ্ঠিত Toyota-র বার্ষিক সাপ্লায়ার মিটিংয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে Koji Sato বলেন, "পরিস্থিতি না বদলালে আমরা টিকে থাকতে পারব না।"
শিল্পজুড়ে জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "আমাদের মধ্যে একটি তীব্র সংকটবোধ তৈরি হয়েছে যে, জাপানি অটোমোবাইল শিল্প এখন এক বিশাল পরিবর্তনকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক এখনই সেই সময়, যখন অটোমোবাইল শিল্পকে সামগ্রিকভাবে যেসব চ্যালেঞ্জ ও সংস্কার উদ্যোগের মুখোমুখি হতে হবে, সেগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।