যুক্তরাষ্ট্রে শুরু হল ইঞ্জিন অয়েল রেশনিং
বৈশ্বিক বাজারে সরবরাহ ঘাটতি এবং অস্থির পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ইঞ্জিন অয়েলের দাম বাড়ানো এবং গ্রাহকপ্রতি বিক্রির পরিমাণ সীমিত (রেশনিং) করেছে দেশটির শীর্ষস্থানীয় রিটেইল চেইন Costco।
প্রতিষ্ঠানটি তাদের দোকাগুলোতে তেলের দাম বাড়ানোর পাশাপাশি ক্রয়ের সীমাতে বড় ধরণের পরিবর্তন এনেছে। ১০ কোয়ার্ট (প্রায় দশ লিটার) Kirkland Signature ফুল-সিন্থেটিক মোটর অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে এখন ৫৮ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,২৫০ টাকা।
পূর্বে এর দাম ছিল প্রায় ৩০ ডলারের (৩,৭৫০ টাকা) কাছাকাছি। পাশাপাশি বর্তমানে একজন গ্রাহক সপ্তাহে সর্বোচ্চ দুটি প্যাক কিনতে পারবেন ।
অন্যদিকে Mobil 1 ব্র্যান্ডের ৬ কোয়ার্ট (প্রায় ছয় লিটার) মোটর অয়েল বিক্রি হচ্ছে ৪৪ ডলারে (প্রায় ৫,৫০০ টাকা), আর একজন সদস্য সর্বোচ্চ পাঁচটি ইউনিট কেনার সুযোগ পাচ্ছেন।
ভূ-রাজনৈতিক অস্থিরতা, রিফাইনারিগুলোর বাণিজ্যিক অগ্রাধিকার এবং জটিল ইঞ্জিনিয়ারিং মানদণ্ডের সমন্বিত প্রভাবই এই সরবরাহ সংকট ও লাগামহীন মূল্যবৃদ্ধির মূল কারণ। মধ্যপ্রাচ্যের সংঘাতেতৈরি হয়েছে জ্বালানির উচ্চ চাহিদা, সৃষ্টি করেছে অপরিশোধিত তেলের মজুতে টান এবং তীব্র কাঁচামালের সংকট।
The Auto Wire-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বাজারে জ্বালানি তেল পরিশোধন করা বেশি লাভজনক হওয়ায় রিফাইনারিগুলো মোটর অয়েল তৈরির চেয়ে পেট্রোল ও ডিজেল উৎপাদকে অগ্রাধিকার দিচ্ছে।
পাশাপাশি পরিবেশগত সুরক্ষায় কঠোর বিধিনিষেধ এবং American Petroleum Institute-এর জটিল মানদণ্ড পূরণ করতে তেল তৈরিতে ব্যয়বহুল ফর্মুলেশন ও পরীক্ষার প্রয়োজন হচ্ছে।
আরও দাবি করা হছে, কিছু প্রতিষ্ঠান সুযোগ পেয়ে নির্দিষ্ট সার্টিফিকেশন এবং লাইসেন্সিং ফি খরচ বাড়িয়ে দিয়েছে।
Kirkland Signature-এর ইঞ্জিন অয়েল General Motors এর 'Dexos' লুব্রিকেন্ট সার্টিফিকেশন ব্যবহার করে। Dexos-এর অনুমোদিত তেল বিক্রির জন্য Costco প্রতিষ্ঠানটির GM-কে দুই ধরনের আলাদা ফি দিতে হয়—একটি পণ্যের জন্য এবং অন্যটি প্রতি ইউনিট বিক্রির ওপর। প্রায় ১৫ বছর ধরে চালু থাকা এই ব্যয়বহুল সার্টিফিকেশন প্রথা বর্তমানে সাধারণ নিয়মে পরিণত হয়েছে, যার চূড়ান্ত প্রভাব পড়ছে পণ্যের দামে
'Street Fighter II'-এর সেই বোনাস স্টেজের কথা মনে আছে, যেখানে ঘুষি-লাথি মেরে একটা Lexus LS ভেঙে চুরমার করে দেওয়া যেত? সেই পিক্সেলযুক্ত গাড়িটি এবার অলৌকিকভাবে বাস্তব রূপ নিয়েছে—আর প্রতিযোগিতায় অংশ নিয়ে এটি জিতে নেওয়াও সম্ভব।