ফেরত যাছে ১০ হাজার Toyota C-HR EV
সফটওয়্যার ত্রুটির কারণে বিশ্বজুড়ে ২০২৬ মডেলের প্রায় ১০,০০০ বৈদ্যুতিক গাড়ি C-HR EV ফেরত বা রিকল করার ঘোষণা দিয়েছে Toyota। এই ত্রুটির ফলে চলন্ত অবস্থায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।
Toyota Canada-র তথ্যমতে, দেশটিতে এ ধরনের ত্রুটিযুক্ত প্রায় ১,৩১০টি গাড়ি রয়েছে। আক্রান্ত গাড়ির মালিকদের আগামী নভেম্বরের শুরুর দিকে চিঠি পাঠানো হবে, তবে ডিলারশিপ সার্ভিস সেন্টারগুলোতে এই ত্রুটির প্রয়োজনীয় সামাধান ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে।
সমস্যাটির মূল উৎস গাড়িটির রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমে (Regenerative Braking System)।
গাড়ির ট্র্যাকশন ব্যাটারিতে উচ্চ মাত্রায় চার্জ থাকাকালীন সময়ে যদি চালক অ্যাক্সিলারেটর পেডাল থেকে পা সরিয়ে নেন কিংবা ব্রেক চাপেন, তখন এই জটিলতা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে কন্ট্রোল সফটওয়্যারটি নিরাপদ সীমার চেয়ে অতিরিক্ত চার্জ ব্যাটারিতে পাঠিয়ে দেয়, যার ফলে একটি সুরক্ষামূলক শাটডাউন (Fail-safe shutdown) সিস্টেম সক্রিয় হয়ে ড্রাইভ সিস্টেমের সকল পাওয়ার বিচ্ছিন্ন করে দেয়।
ইস্যুটি কোনো মোটর বা ব্যাটারি সেলের গঠনগত ত্রুটি নয়, বরং কন্ট্রোল সফটওয়্যারের হিসাবের ভুল। তবে তীব্র গতিতে গাড়ি চালানোর সময় হঠাৎ সকল বৈদ্যুতিক শক্তি পুরোপুরি গায়েব যাওয়া মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।
সমস্যা সমাধানে Toyota-র নিবন্ধিত ডিলাররা সম্পূর্ণ বিনামূল্যে Battery Electric Vehicle Electronic Control Unit-এ একটি সফটওয়্যার আপডেট ইনস্টল করে দেবে। তবে এই সমাধানটি রিমোটলি বা ওভার-দ্য-এয়ারের (OTA) মাধ্যমে দেওয়া হবে কি না তা নিশ্চিত করেনি Toyota, তাই গাড়ির মালিকদের সরাসরি ডিলারশিপে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, C-HR EV গাড়িটি e-TNGA প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি, যা Toyota-র bZ মডেল, Lexus-এর RZ এবং Subaru-এর Solterra মডেলগুলোও ব্যবহার করে। অন্য এই মডেলগুলোও একটি অনুরূপ হাই-ভোল্টেজ ব্যাটারি কন্ট্রোল সফটওয়্যারের রিকল কার্যক্রমের আওতায় ছিল। এছাড়া অনেক চালক অভিযোগও করেছেন, টানা কয়েক দিন পার্ক করে রাখার পর এসব গাড়ির ১২-ভোল্টের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়।
সাম্প্রতি ইলেকট্রিক গাড়ির জটিল পাওয়ারট্রেন নিয়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যাপক চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই সফটওয়্যার জটিলতায় Jaguar Land Rover-এর পাওয়ার-লসের ঘটনা এবং ব্যাটারিতে আগুন লাগার ঝুঁকিতে Volvo EX30-র কন্ট্রোল সিস্টেমের ত্রুটি সামনে আসার পর এবার একই ধরণের সফটওয়্যার সংকটে পড়ল Toyota।
গত বছরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর এবার বড় ধরনের বিনিয়োগের ইঙ্গিত দিল জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Toyota।