১৬ কোটি টাকায় বিক্রি হলো সোনালী Cadillac

যুক্তরাষ্ট্রের একটি স্বর্ণখচিত ১৯৫৩ সালের Cadillac Elegante বিক্রি হয়েছে রেকর্ড ১২ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা।

Indiana অঙ্গরাজ্যের Auburn-এ Kruse Auctions-এর এক নিলামে বিক্রয় হওয়া এই গাড়িটি উন্মুক্ত নিলামের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের Cadillac বিক্রির নতুন রেকর্ড গড়ল। এর পূর্বে ২০২৩ সালে একটি ১৯৩৪ সালের V16 Fleetwood Aerodynamic Coupe গাড়ি ৯ লাখ ৪০ হাজার ডলারে (প্রায় ১১ কোটি ৭৫ লাখ টাকা) বিক্রি হয়ে শীর্ষস্থানে ছিল; নতুন এই নিলামটি আগের রেকর্ডকে তিন লাখ ডলারেরও বেশি ব্যবধানে ছাড়িয়ে গেছে।

'ওয়ান-অফ-আ-কাইন্ড' এই গাড়িটি ইতালির Carrozzeria Motto-তে টানা ৩০ মাস ধরে হাতে তৈরি করা হয়। একটি Series 62 চেসিসের ওপর নির্মিত এই অ্যালুমিনিয়াম বডিটি ১৯৫০-এর দশকেই তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৩০ হাজার ডলার। বিশ্বখ্যাত ডিজাইনার Albrecht von Goertz তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে এই গাড়িটির নকশা করেছিলেন, এবং পরে র তিনি বিখ্যাত BMW 507-এর মতো ডিজাইন করেন।

গাড়িটির বাইরের অংশে মুক্তা-সাদা (pearlescent white) রঙের পাশাপাশি এর ছাদটি সম্পূর্ণ ২৪-ক্যারেটের স্বর্ণ দিয়ে মোড়ানো। এছারা দরজার হ্যান্ডেল, উইন্ডশিল্ড ফ্রেম এবং বিশেষ ব্রোঞ্জ যন্ত্রাংশগুলোতেও ২৪-ক্যারেটের স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে।

গাড়িটিতে রয়েছে একটি ইলেক্ট্রো-হাইড্রোলিক রিট্র্যাক্টেবল হার্ডটপ ছাদ এবং এর ৫.৪-লিটার ওভারহেড-ভালভ V8 ইঞ্জিন প্রায় ২১০ হর্সপাওয়ার তৈরি করে। ভেতরে ইতালিয়ান ডিপ বারগান্ডি লেদার এবং একটি Lucite স্টিয়ারিং হুইল রয়েছে, যার মধ্যে বসানো আছে একটি আলোকিত Saint Christopher মেডেলিয়ন।

১৯৫৫ সালের New York International Auto Show-তে গাড়িটি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। এমন আরও ১০টি গাড়ির উৎপাদন পরিকল্পনা করা হলেও তার বাস্তবায়ন হয়নি।

পরবর্তীতে গাড়িটি দীর্ঘ প্রায় ৭৩ বছর জনসম্মুখের বাইরে ছিল। মাঝে Hurricane Andrew-এর কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর টানা ১৬ বছর ধরে নিখুঁতভাবে এর মেরামতের কাজ চলে, যা সম্পন্ন হয় ২০১৪ সালে। মাত্র ৪,৩৩১ মাইল চলার রেকর্ড আর সম্পূর্ণ মেরামত ও মালিকানার নথিপত্রসহ এটি সাম্প্রতিক নিলামে তোলা হয়

Previous
Previous

যুক্তরাষ্ট্রে শুরু হল ইঞ্জিন অয়েল রেশনিং

Next
Next

আসছে Gazoo Racing-এর গো-কার্ট