পেট্রোল 718-এর হাল ছেড়ে দিল Porsche
ছবিঃ Porsche
Porsche ঘোষণা দিয়েছিল পরবর্তী 718 শুধুমাত্র বিদ্যুতে চলবে। গত বছর সেই সিদ্ধান্ত পাল্টায় তারা। এখন আবার তারা আগের সিদ্ধান্তেই ফিরে এসেছে।
Porsche তাদের 2026 Capital Markets Day-তে নিশ্চিত করেছে যে "Sportwagenschmiede ’35" স্ট্র্যাটেজিক রোডম্যাপের অধীনে 718 Cayman এবং Boxster স্পোর্টস কারের পরিকল্পিত পেট্রোল-চালিত সংস্করণগুলি বাতিল করা হয়েছে।
Motor1-কে দেওয়া এক বিবৃতিতে Porsche Head of Corporate Communications Matthias Rauter উল্লেখ করেছেন, 718-এ কমবাশন ইঞ্জিনের প্রত্যাবর্তন কখনোই আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়নি। তিনি জানান, এটি প্রোডাক্ট রোডম্যাপে কেবল একটি "potential midterm drivetrain portfolio" বা কেবল একটি ধারনামূলক তত্ত্ব ছিল।
বৈদ্যুতিক সংস্করণের পাশাপাশি সবচেয়ে দামি মডেলগুলোর জন্য সনাতন ফ্ল্যাট-সিক্স ইঞ্জিন রাখার যে প্রস্তাব ঘোষণা দেওয়া হয়েছিল , তা এখন ইতিহাস। সংশোধিত সময়সূচী অনুযায়ী, 2028 সাল হবে বৈদ্যুতিক Boxster এবং Cayman মডেলগুলোর প্রথম পূর্ণাঙ্গ প্রোডাকশনের বছর, যা ইঙ্গিত দেয় 2027 সালে গাড়িগুলো বাজারে আসবে।
এই পরিবর্তনটি Porsche কে বৈদ্যুতিক পারফর্ম্যান্সের পরিকল্পনায় ধুঁকতে থাকা প্রতিদ্বন্দ্বী লাইটওয়েট স্পোর্টস কার নির্মাতাদের কাতারে নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে Alpine-এর আসন্ন ইলেকট্রিক A110 উত্তরসূরী এবং বৈদ্যুতিক Caterham কুপ কনসেপ্ট।
যারা এই গাড়িটির উদ্ভাবনের ইতিহাস সম্পর্কে অবহিত তাদের কাছে এই খবর অবাক হওয়ার মতো কিছু নয়। নতুন এই প্ল্যাটফর্মটি প্রথম দিন থেকেই শুধু বৈদ্যুতিক মোটরের এর কথা চিন্তা করে নকশা করা হয়েছিল, মানে পেট্রোল ইঞ্জিন বসাতে এখন পুরো কাজটা নতুন করে শুরু করতে হবে।
তবে বৈদ্যুতিক 718 বাতিল হলেও, Porsche তাদের অন্যান্য গাড়িগুলোতে প্রচলিত জ্বালানি চালিত ইঞ্জিন, প্লাগ-ইন হাইব্রিড এবং অত্যাধুনিক ব্যাটারি টেকনোলজিতে সমান্তরাল বিনিয়োগ অব্যাহত রাখছে। উদাহরণস্বরূপ, পুরনো জ্বালানি চালিত Macan-কে প্রতিস্থাপন করতে 2028 সালে আসবে একটি নতুন পেট্রোল এবং প্লাগ-ইন হাইব্রিড SUV।
অন্যদিকে, ফ্ল্যাগশিপ 911 গাড়িটিকে Porsche-এর সম্পূর্ণ বৈদ্যুতিক ট্রানজিশন প্ল্যান থেকে কঠোরভাবে বাইরে রাখা হয়েছে। এছাড়া 911-এর উপরে অবস্থানকারী একটি ভবিষ্যৎ Halo হাইপারকারের রূপ সম্পর্কে ধারণা দিতে দিতে আগামী 15 October আত্মপ্রকাশ করবে "Mission S" কনসেপ্ট।
এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে এবং খরচ কমাতে, জার্মান প্রতিষ্ঠানটি Volkswagen Group-এর সদস্য Audi-র সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। Audi Spokesperson for Technical Development Daniel Schuster জানিয়েছেন যে 2027 সালে বাজারে আসন্ন সম্পূর্ণ বৈদ্যুতিক রোডস্টার Audi-র Concept C তৈরি করা হয়েছে Volkswagen Group-এর যৌথ প্ল্যাটফর্ম ব্যবহার করে, যা কখনোই জ্বালানি ইঞ্জিন ব্যবহার করার জন্য নকশা করা হয়নি এবং এর টেকনিক্যাল DNA সরাসরি ইলেকট্রিক 718 জমজদের সাথে যুক্ত।
পুরো পরিকল্পনাটাই Porsche-এর নির্মম প্র্যাগম্যাটিজম বা বাস্তবতা। তারা চায় তরুণ ক্রেতারা এন্ট্রি-লেভেল ইলেকট্রিক স্পোর্টস কারের প্রতি আকৃষ্ট হোক, কারণ বাজার সেদিকেই যাচ্ছে। আর প্রচলিত গাড়িপ্রেমীদের জন্য Porsche তৈরি করছে তাদের আকাশচুম্বী দামের Halo। আর তা যদি কেনার সমর্থ্য প্রবীন ভক্তদের না থাকে তবে তাদের বিদায় দিতে আপত্তি নেই এই বিপর্যস্ত ব্র্যান্ডটির।
এই সিদ্ধান্তটি বাস্তববাদী ও আবেগহীন। এবং নিশ্চিত ভাবেই বলা যায় এটি পুরনো ভক্তদের ভীষণভাবে আঘাত করবে। তবে চাইনিজ EV নির্মাতাদের কঠিন প্রতিযোগিতার মুখে পড়া Porsche-র কাছে খুব বেশি বিকল্পও নেই।
Porsche ঘোষণা দিয়েছিল পরবর্তী 718 শুধুমাত্র বিদ্যুতে চলবে। গত বছর সেই সিদ্ধান্ত পাল্টায় তারা। এখন আবার তারা আগের সিদ্ধান্তেই ফিরে এসেছে।