নিজের Ford GT বিক্রি করছেন Doug DeMuro

ছবিঃ Cars & Bids

জনপ্রিয় YouTuber এবং Cars & Bids-এর প্রতিষ্ঠাতা Doug DeMuro বিক্রি করে দিচ্ছেন তাঁর ভালোবাসার 2005 Ford GT।

নিজের ওয়েবসাইটে কিংবদন্তি গাড়িটির কোনো সংরক্ষিত মূল্য (no reserve) ছাড়াই নিলামে তুলেছেন তিনি।

কিন্তু কেন তিনি এই দুর্লভ আমেরিকান সুপারকারটি ছেড়ে দিচ্ছেন? উত্তরটা অনেকের কাছেই বিদঘুটে শোনাবে: তবে সত‍্যটা হলো তিনি গাড়িটির Midnight Blue Metallic রংটি একেবারেই পছন্দ করেন না।

Doug দাবি করেন, ২০১৮ সালে আরেকজন গাড়িপ্রেমী Karl Brauer-এর কাছ থেকে নিজের সমস্ত সঞ্চয় দিয়ে তিনি গাড়িটি কিনেছিলেন। ওডোমিটার অনুযায়ী এই গাড়িটি মাত্র ৪৫,৮০০ মাইল পাড়ি দিয়েছে, যার মধ্যে ১৪,৪০০ মাইল Doug নিজেই চালিয়েছেন।

স্বাভাবিকভাবেই, গাড়িটি পুরোপুরি স্টক অবস্থায় নেই। এতে রয়েছে একটি তুলনামূলক ছোট supercharger pulley, একটি SCT ECU tune, একটি চমৎকার আওয়াজ উৎপাদনকারী Ford Racing Exhaust, এবং এর ইঞ্জিন বে-এর ভেতরে আছে ডিজাইনার Camilo Pardo-র হাতে আঁকা স্বাক্ষর।

তবে গাড়িটি বিক্রির মানে এই নয় যে Doug আর Ford GT কিনবেন না। নীল-সাদা এই রংটি বদলে তিনি একটি হলুদ রঙের অথবা হয়তো baby-blue-and-orange Heritage Edition কিনতে ইচ্ছুক।

এই বিক্রিটি ১৬টি বিশেষ গাড়ি নিয়ে আয়োজিত Willow Springs Reimagined Event-এর একটি অংশ। ৪ অক্টোবর অনলাইনে দর হাঁকা শুরু হয়েছে এবং ১৭ অক্টোবর Willow Springs-এ নিলামটি শেষ হবে।

নিলামের বাকি গাড়িগুলোর তালিকা দেখলে যেকোনো গাড়িপ্রেমীর চোখ ছানাবড়া হয়ে যাবে। Doug-এর Ford GT-এর পাশাপাশি বিডাররা লড়াই করতে পারবেন একটি 1992 Porsche 911 Carrera 4 Coupe by Singer, একটি 2024 McLaren 750S Spider, একটি 2006 Mercedes-Benz SLR McLaren, একটি 2023 Lamborghini Huracan Tecnica, একটি 1993 Lancia Delta HF Integrale Evo 2, এবং একটি 2002 Renault Clio V6 নিয়ে।

যদি এতকিছুও অংশগ্রহণকারীদের ব্যাংক ব্যালেন্স খালি করার জন্য যথেষ্ট না হয়, তবে আরও আছে একটি Porsche Cayman R, একটি Lexus LC500, একটি Baja-Prepped Ford Raptor, একটি 1975 Porsche 911, একটি 993-Generation Porsche 911 Turbo Mizwa ROW, এবং একটি Ferrari 360।

সবশেষে, ১৭ অক্টোবর আরো খুলছে Marvel-এর The Avengers সিনেমায় ব্যবহার করা অনন্য, এক পিসের Iron Man Acura NSX-এর নিলাম।

Next
Next

পেট্রোল 718-এর হাল ছেড়ে দিল Porsche