অবসরে যাচ্ছে McLaren Artura

ছবিঃ McLaren

হাইব্রিড সুপারকার McLaren Artura-র উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে ব্রিটিশ সুপারকার নির্মাতা প্রতিষ্ঠান McLaren।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে Automotive News দাবি করছে, প্রাথমিক সরবরাহ শুরুর মাত্র ছয় বছর পরই ২০২৮ সালে মডেলটি বাজার থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে।

তবে ব্রিটিশ এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি বা কোন ঘোষণা দেয়নি

২০২২ সালে উৎপাদন শুরুর আগে থেকেই নানা জটিলতায় পড়েছিল Artura। দফায় দফায় বাজারজাতকরণ পিছিয়ে যাওয়ার পাশাপাশি গাড়িটিতে মানগত ত্রুটি দেখা দেয়, যার ফলে সাময়িকভাবে গাড়ি সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছিল McLaren।

সে সময় বছরের শেষনাগাদ তৎকালীন সিইও Michael Leiters বিষয়টি স্বীকার করে বলেছিলেন, মানগত সমস্যা সমাধানের জন্য তারা উৎপাদন পুরোপুরি শূন্যে নামিয়ে এনেছিলেন।

প্রযুক্তিপ্রেমী তরুন গ্রাহকদের আকৃষ্ট করতে তৈরি এই মিড-ইঞ্জিন কুপেটিতে Twin-Turbocharged 3.0-liter V6 ইঞ্জিন এবং একটি বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে দেওয়া হয়েছিল যা মোট ৬৭১ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারত।

হাই-পারফরম্যান্স পোর্টফোলিওতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবেই মূলত এই মডেলটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির বর্তমান সিইও Nick Collins-এর অধীনে সনাতন ধারার বাইরে গিয়ে বিস্তৃত পরিসরে পরবর্তী প্রজন্মের গাড়ি আনার প্রস্তুতি নিচ্ছে McLaren। জানা গেছে, ২০২৭ সালে বাজারে আনার লক্ষ্যে "P34" কোডনামে নতুন একটি হাইব্রিড কুপে তৈরি করছে McLaren। নতুন গাড়িটিতে টুইন-টার্বো V6 সংবলিত ইলেকট্রিফায়েড পাওয়ারট্রেন থাকবে, যা ৮০০ হর্সপাওয়ারেরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম।

মূল 720S, 750S এবং 765LT সিরিজের সমাপ্তি ঘটবে নতুন 788HS মডেল দিয়ে। ধারণা করা হচ্ছে Artura-র বিদায়ের আগেই এই নতুন মডেলটি আত্মপ্রকাশ করবে।

সুপারকার ছাড়াও প্রতিষ্ঠানটি একটি নতুন SUV তৈরির পরিকল্পনা করছে। পাশাপাশি তারা "ফ্রন্ট-ইঞ্জিন সেডান-লাইক গ্র্যান্ড ট্যুরার" ধাঁচের একটি জিটি মডেল নিয়ে কাজ করছে, যা মূলত বর্তমান GTS-এর উত্তরসূরী হতে পারে।

Previous
Previous

যন্ত্রাংশের সংখ্যা কমাতে চায় Toyota

Next
Next

আসছে ৩২২ হর্সপাওয়ারের Volkswagen ID.3 GTI হট হ্যাচ