আসছে Hot Wheels-র বেগুনি Porsche 959
ছবিঃ Hot Wheels
জনপ্রিয় খেলনা গাড়ি নির্মাতা Hot Wheels তাদের সংগ্রহে যুক্ত করেছে ১৯৮৯ সালের ক্ল্যাসিক 'Porsche 959' মডেলটি—তবে এর পেছনে একটা 'কিন্তু' আছে।
কিন্তুটা হল, সাধারণ Hot Wheels সংগ্রাহকরা এই গাড়িটি কিনতে পারবে না। কারন মডেলটি তৈরি করা হয়েছে কেবলমাত্র Red Line Club-এর পেইড সদস্যদের জন্য।
ক্ষুদ্রাকৃতির এই মডেলটির ভিত্তি মূলত ২০২৩ সালে Brendon Vetuskey-র ডিজাইন করা RLC কাস্টিং (পার্ট নম্বর JLX18)। শোকেসের আকর্ষন বাড়াতে এতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে সোনালি হাব সংবলিত 'Real Riders BB' চাকা, যা বিশেষভাবে এই মডেলটির জন্যই নতুন টুলিং দিয়ে তৈরি।
চলতি বছরের দ্বিতীয় ‘Red Line Club (RLC) Selections’ অফার হিসেবে তৈরি করা এই ডাই-কাস্ট মডেলটির মাধ্যমে সেই অনলাইন ক্লাবের সদস্যদের বহুদিনের আবদার পূরণ হলো। দুই ধাপের ভোটাভুটির মাধ্যমে দ্বিতীয় মডেলটি কোন গাড়ি এবং কি রংয়ের হবে তা চূড়ান্ত করা হয়।
প্রথম পর্বের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের রীতিমতো উড়িয়ে দেয় এই ভিন্টেজ সুপারকার। মোট ভোটের ৪১.৭৪ শতাংশ একাই বাগিয়ে নিয়ে এটি অনায়াসে পেছনে ফেলে Custom Corvette, 2017 Ford F-150 Raptor, Custom T-Bird, Mitsubishi 3000GT VR-4 এবং ১৯৬৪ সালের Mercedes-Benz 600-কে। দ্বিতীয় রাউন্ডে ১৯৭১ সালের বিরল De Tomaso Mangusta মাত্র ১,৫৫৪টি ভোট (প্রায় ১৩ শতাংশ) পেয়ে ছিটকে যাওয়ার পর সদস্যরা নজর দেন রঙের ওপর। তিনটি বিকল্প শেডকে পেছনে ফেলে শেষমেশ বিজয়ী মুকুট ছিনিয়ে নেয় আকর্ষণীয় 'Spectraflame purple' রঙ।
এর আগে বছরের প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছিল ১৯৭২ সালের Chevy Nova SS এবং ভক্তদের ভোটে একইভাবে জায়গা করে নিয়েছিল ২০২৬ সালের Ferrari F40।
গত ২২ সেপ্টেম্বর সকাল ৯টায় (PT) এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট (PT) পর্যন্ত। কর ও ডেলিভারি চার্জ ছাড়া এর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৫০০ টাকা)।
এই সময়ের মধ্যে সদস্যরা যত খুশি তত ইউনিট অর্ডার করতে পারবেন। ধারণা করা যায় যদি এই ক্লাবের কোন সদস্য তাদের পয়সা উসুল করার জন্য একাধিক গাড়ি অর্ডার করে রিসেল করে তাতে Mattel-এর কোন বাঁধা থাকবে না।
বাণিজ্যিক বাজারে ধুঁকলেও চমৎকার নকশার সুপারকার তৈরিতে যে তাদের জুড়ি নেই, তা আবারও প্রমাণ করল ইতালীয় ব্র্যান্ড Alfa Romeo।