ম্যানুয়াল McL 6GT উন্মোচন করল McLaren
Monterey Car Week-এ নতুন 'McL 6GT' কনসেপ্ট উন্মোচন করেছে ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান McLaren। ১৯৯২ সালের আইকনিক F1 মডেলের পর এটিই প্রতিষ্ঠানটির প্রথম সুপারকার, যাতে থ্রি-পেডাল এবং ম্যানুয়াল গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।
গাড়িটি মূলত ১৯৬০-এর দশকের শেষের দিকে Bruce McLaren-এর অসম্পূর্ণ রাখা M6GT রোড-কার প্রজেক্টের একটি আধুনিক রূপ। সম্প্রতি McLaren Special Operations প্রজেক্টটি পুনরুজ্জীবিত করে। Ferrari 12Cilindri Manuale-এর মতো না হয়ে, McL 6GT-তে রয়েছে সত্যিকারের ম্যানুয়াল ট্রান্সমিশন, যা সরাসরি পেছনের চাকায় শক্তি পাঠায়।
এর মেকানিক্যাল সেটআপের কেন্দ্রে রয়েছে একটি V8 Internal-Combustion Engine, হালকা ওজনের Carbon-Fibre Monocoque এবং Carbon-Fibre Bodywork। অ্যানালগ ড্রাইভিংয়ের আসল অনুভূতি বজায় রাখতে এই কনসেপ্ট কারে ইলেকট্রনিক অ্যাসিস্ট্যান্টের বদলে Hydraulic Steering, স্ক্রিননির্ভর ইন্টারফেসের পরিবর্তে ক্যাবিনে ফিজিক্যাল কন্ট্রোলস এবং বিশেষ গিয়ার লিভার ব্যবহার করা হয়েছে—যা কম্পিউটার নির্দেশের বদলে সরাসরি মেকানিক্যাল ফিডব্যাক দেয়।
এর বাহ্যিক নকশায় মূল M6GT-র বড় ধরনের প্রভাব রয়েছে। এতে রয়েছে লো নোজ, দীর্ঘ রুফলাইন, Kammback রিয়ার এন্ড এবং ইন্টিগ্রেটেড ক্যাবিন। ব্যাকলাইটে ব্যবহার করা হয়েছে ‘Racing Loop’ নামের একটি বিশেষ ডিজাইন এলিমেন্ট।
গাড়িটির বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী স্মারক বা রেফারেন্স যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে Bruce McLaren-এর মূল লাইসেন্স প্লেটের সূক্ষ্ম গ্রাফিক, ইঞ্জিন বে-র ভেতরে তাঁর স্বাক্ষর এবং ফুয়েল-ফিলার ক্যাপ ও গিয়ারস্টিকের ওপর খোদাই করা প্রাথমিক যুগের “Speedy Kiwi” লোগো। ভেতরের অংশে ডিজিটাল ইন্সট্রুমেন্টের পাশাপাশি রাখা হয়েছে ফিজিক্যাল সুইচগিয়ার, অ্যালুমিনিয়াম কন্ট্রোল এবং ম্যানুয়াল শিফট লিভার।
উৎপাদিত চূড়ান্ত মডেলটি ২০২৮ সালে বাজারে আসার সূচি রয়েছে। আনুমানিক ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামের এই সুপারকারটি McLaren-এর বিদ্যমান স্পোর্টস কার ও সুপারকারের ওপরে অবস্থান নেবে। তবে এর পুরো টেকনিক্যাল স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি এবং কনসেপ্ট কারের কোন কোনো ফিচার চূড়ান্ত মডেলে থাকবে, তা নিশ্চিত করেনি McLaren।
বাণিজ্যিক বাজারে ধুঁকলেও চমৎকার নকশার সুপারকার তৈরিতে যে তাদের জুড়ি নেই, তা আবারও প্রমাণ করল ইতালীয় ব্র্যান্ড Alfa Romeo।