১০০ কোটি টাকায় বিক্রি হতে পারে Ruf-এর Dragon
ছবিঃ Ruf
Ruf সচরাচর একটিমাত্র কপি তৈরি করে এমন গাড়ি বানায় না। তবে তারা যখন নিজেদের এই নিয়ম ভাঙ্গে, তার ফলাফল হয় চোখ ধাঁধানো। পরিচিত হোন Project Dragon-এর সঙ্গে—কমলা রঙের এক অনন্য স্পোর্টস কার, যা নিলামে ৮০ লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
Project Dragon-এর বানানো হবে মাত্র একটিই। গাড়িটি রাঙ্গানো হয়েছে Dragon Fire Orange নামের বিশেষ রঙে। Gooding Christie’s তাদের প্রথম Retromobile New York নিলামের প্রধান আকর্ষণ হিসেবে গাড়িটিকে বেছে নিয়েছে। নিলামটি ২০২৬ সালের ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত New York-এর Javits Center-এ অনুষ্ঠিত হবে। সরাসরি নিলাম চলবে ২০ ও ২১ নভেম্বর। এই অদ্বিতীয় সংস্করণের সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে ৬০ লাখ থেকে ৮০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৭৫ কোটি থেকে ১০০ কোটি টাকা। গাড়িটি বিক্রি হবে কোনো সংরক্ষিত সর্বনিম্ন মূল্য ছাড়াই। অর্থাৎ, নিলামে বিক্রি সম্পন্ন করতে নির্দিষ্ট কোনো সর্বনিম্ন দাম ছোঁয়ার বাধ্যবাধকতা নেই।
Project Dragon তৈরি করা হয়েছিল একজন ক্রেতার বিশেষ অর্ডারে। এটি কোনো restomod নয়, কিংবা Ruf-এর প্রচলিত কোনো মডেলের বিশেষ সংস্করণও নয়। গাড়িটির নকশা করেছেন Tony Hatter, যিনি Porsche 911-এর 993 প্রজন্মের নকশার জন্য বিখ্যাত। ফলে গাড়িটির সঙ্গে Porsche-র নকশার ইতিহাসের সরাসরি যোগসূত্র রয়েছে, যদিও এর বডির নকশা Porsche-র প্রচলিত ধারার চেয়ে একেবারেই আলাদা।
এই গাড়ির পুরো শরীরে ব্যবহার করা হয়েছে বিশেষভাবে তৈরি কাস্টম কার্বন-ফাইবার বডি। Ruf-এর পূর্বনির্মিত কোনো গাড়ির বডির প্যানেল এই গাড়িতে বসবে না। নির্মাণশৈলীর এই অনন্য সৃষ্টির অবয় প্রতিষ্ঠানটির আগের উচ্চক্ষমতাসম্পন্ন গাড়িগুলোর কথা মনে করিয়ে দেয়, যার মধ্যে রয়েছে বিখ্যাত Yellowbird ও CTR2।
Gooding Christie’s-এর Senior Specialist David Brynan বলেছেন, Project Dragon “Yellowbird এবং CTR2এর সেই ঐতিহ্য ও চেতনাকেই ধারণ করছে—যে অসাধারণ গাড়িগুলো সাধারণ বা ছিমছাম ডিজাইনের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সের মেলবন্ধন ঘটিয়ে বিশ্বজুড়ে Ruf-এর খ্যাতি প্রতিষ্ঠা করেছিল।”
Brynan গাড়িটিকে “Ruf-এর তৈরি হাতে গোনা কয়েকটি একক-সংস্করণের গাড়ির মধ্যে অন্যতম” বলেও বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, এটি “প্রতিষ্ঠানটির প্রকৌশলগত দক্ষতা এবং একজন নির্দিষ্ট গ্রাহকের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আকাঙ্ক্ষার এক অনিন্দ্য বহিঃপ্রকাশ।”
বডির নিচে রয়েছে বিশেষভাবে তৈরি এয়ার-কুলড ইঞ্জিন, যা ৬,৫০০ rpm-এ ৬২১ হর্সপাওয়ার উৎপাদন করে। এর যান্ত্রিক কাঠামোর ভিত্তি Ruf CTR2 Sport। চ্যাসিসে রয়েছে কার্বন-সেরামিক ব্রেক, Bilstein PSS10 সাসপেনশন এবং Ruf-এর সংযুক্ত করা রোল কেজ।
গাড়িটির নকশা ও নির্মাণ যতটাই ব্যতিক্রমী হোক না কেন, রাস্তায় চলেছে খুবই সামান্য। নিলামের ক্যাটালগ তৈরির সময় এর ওডোমিটারে দেখা গেছে মাত্র ৭৫৯ মাইল। ফলে গাড়িটি প্রায় নতুন অবস্থাতেই আছে।
সংগ্রাহকদের কাছে গাড়িটির দুষ্প্রাপ্যতা, নির্মাণ প্রকৌশল এবং সমৃদ্ধ ইতিহাসই হতে যাচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ। কয়েক দশক ধরে Porsche-র মূল কাঠামোকে ভিত্তি করে সেটির চেনা নকশাকে অভাবনীয় উচ্চতায় নিয়ে গিয়ে Ruf বিশ্বজুড়ে নিজের একচ্ছত্র সুনাম তৈরি করেছে। তবে Project Dragon তাদের সেই চেনা দর্শনকে নিয়ে গেছে এক ভিন্ন মাত্রায়—যেখানে গাড়িটি হয়ে উঠেছিল একজন ক্রেতার ব্যক্তিগত ভাবনার বাস্তব প্রতিচ্ছবি।
Ruf সচরাচর একটিমাত্র কপি তৈরি করে এমন গাড়ি বানায় না। তবে তারা যখন নিজেদের এই নিয়ম ভাঙ্গে, তার ফলাফল হয় চোখ ধাঁধানো। পরিচিত হোন Project Dragon-এর সঙ্গে—কমলা রঙের এক অনন্য স্পোর্টস কার, যা নিলামে ৮০ লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।