আসছে Gazoo Racing-এর গো-কার্ট

Gazoo Racing-এর দরিদ্র ভক্তদের জন্য GR নিয়ে এসেছে এক সাশ্রয়ী সমাধান।

শিশু, পরিবার এবং তরুণ রেসারদের জন্য সাশ্রয়ী মূল্যের একটি এন্ট্রি-লেভেল রেসিং কার হিসেবে জাপানের বাজারে ‘GR Kart’ উন্মোচন করেছে Toyota-র মোটরস্পোর্টস শাখা Gazoo Racing। গত ১০ সেপ্টেম্বর এটি জাপানে আনুষ্ঠানিকভাবে ছাড়া হয়।

Toyota Motor Corporation-এর চেয়ারম্যান Akio Toyoda-র বিশেষ নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি চান, ক্রিকেট বা ফুটবলের মতো মোটরস্পোর্টসও যেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়।

তার আশা, আসন্ন অত্যাধুনিক GR GT সুপারকার, GR Yaris Morizo RR এবং GRMN Corolla-র মতো পারফরম্যান্স গাড়ির ভিড়ে এই কার্টটি তৃণমূল পর্যায়ে রেসিংপ্রেমীদের জন্য গতি উপভোগ করার সহজ সুযোগ তৈরি করে দেবে।

করসহ গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ইয়েন বা (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এটি বর্তমানে GR পারফরম্যান্স লাইনআপের সবচেয়ে সাশ্রয়ী মডেলে। জাপানের Aichi Prefecture-এর Gamagori GR Kart Workshop-এ নির্মিত এই কার্টটি দেশটির ৩৬টি কার্ট ট্র্যাক এবং ৭টি GR Garage ডিলারশিপের মাধ্যমে বিক্রয় করা হবে।

মাত্র ১৮৩ পাউন্ড ওজনের এই কার্টটিতে রয়েছে একটি ২১৫-সিসি গ্যাসোলিন ইঞ্জিন । দৈর্ঘ্য ৭১.৭ ইঞ্চি, প্রস্থ ৪৫.৭ ইঞ্চি, উচ্চতা ২৬.৪ ইঞ্চি এবং হুইলবেস ৪১.১ ইঞ্চি। গাড়িটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে কোনো অংশ খোলা ছাড়াই এটি সরাসরি একটি Toyota Noah কিংবা Voxy মিনিভ্যানের পেছনে অনায়াসে ঢুকিয়ে পরিবহন করা যায়।

৪.৪ ফুট থেকে ৬.১ ফুট উচ্চতার যেকোনো চালক এই কার্টটি চলাতে পারবেন । এছাড়া একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে চালকরা মৌলিক মেকানিক্যাল সেটআপ ও ড্রাইভিং সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ পাবেন।

তবে দুঃখের বিষয় হল গাড়িটি রাস্তায় চালানোর জন্য নিবন্ধনের কোনো সুযোগ নেই; এটি কেবল নির্ধারিত রেসিং ট্র্যাকে চালানোর উদ্দেশ্যে তৈরি। অর্থাৎ কেউ ঢাকায় এই কার্টটি দিয়ে অফিস-বাসা করতে পারবে না।

আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘A1 City Grand Prix GOTSU 2026’ স্ট্রিট ইভেন্টে গাড়িটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে পারফর্ম করবে, যেখানে একটি অস্থায়ী সিটি ট্র্যাকে কার্বন-নিরপেক্ষ জ্বালানির ব্যবহার করে চালানো হবে।

Previous
Previous

১৬ কোটি টাকায় বিক্রি হলো সোনালী Cadillac

Next
Next

সেফটি রেটিংয়ে ইতিহাস গড়ল Honda