বিক্রি হছে Michael Jordan-এর Ferrari 

প্রায় ২৫ বছর ধরে জনচক্ষুর আড়ালে থাকার পর আবার বিক্রির জন্য সামনে এসেছে Michael Jordan-এর ব্যবহার করা বিখ্যাত ১৯৯৭ সালের Ferrari 550 Maranello (চ্যাসিস ১০৮৭১২)। নিজের পঞ্চম NBA চ্যাম্পিয়নশিপ মৌসুমে গাড়িটির নতুন অর্ডার দিয়েছিলেন Jordan। তাঁর নিজস্ব পছন্দ অনুযায়ী কাস্টম এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কম্বিনেশনে তৈরি করা হয়েছিল স্পোর্টস কারটি

২০২৬ সালের শুরুর দিকে দীর্ঘদিনের এক মালিকের কাছ থেকে গাড়িটির সন্ধান পান এবং তা সংগ্রহ করেন Miami-ভিত্তিক ডিলার প্রতিষ্ঠান Curated-এর সহ-প্রতিষ্ঠাতা John Temerian। গাড়িটি অনলাইনে বিক্রির জন্য Pharrell Williams-এর সমর্থনপুষ্ট নিলাম প্ল্যাটফর্ম Joopiter-এর সাথে হাত মিলিয়েছে Curated। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর অনলাইন নিলাম চলবে। স্পোর্টস কারটির আনুমানিক বিক্রয়মূল্য ধরা হয়েছে ৭ লাখ থেকে ১৩ লাখ মার্কিন ডলার (৭০০,০০০–১,৩০০,০০০ ডলার)।

সাধারণ বাজারমূল্যের তুলনায় এই অনুমিত মূল্য বেশ চড়া। অটোমোবাইল মূল্যায়ন প্রতিষ্ঠান Hagerty-র তথ্যানুযায়ী, চমৎকার অবস্থায় থাকা একটি ১৯৯৭ Ferrari 550 Maranello-র বর্তমান বাজারমূল্য ৩ লাখ ডলারের নিচে। ফলে Jordan-এর মতো তারকা মালিকানার নথিপত্র থাকার কারণেই মূলত গাড়িটির এত উচ্চ মূল্য হাঁকা হচ্ছে। Curated-এর নথি সরাসরি নিশ্চিত করে যে, ১৯৯০-এর দশকের শেষভাগে গাড়িটির প্রকৃত মালিক ছিলেন Jordan।

বিখ্যাত তারকার মালিকানা ছাড়াও গাড়িটির একটি বিশেষ সাংস্কৃতিক ও নকশাগত গুরুত্ব রয়েছে। Nike-র ডিজাইনার Tinker Hatfield বিখ্যাত Air Jordan XIV স্নিকার ডিজাইনের ক্ষেত্রে সরাসরি এই Ferrari 550 Maranello থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। গাড়িটির ব্যাজিং, বডি লাইন, কার্ভ শেপ এবং প্রান্সিং-হর্স এমব্লেম থেকে অনুপ্রাণিত হয়ে জুতোটি তৈরি করা হয়েছিল।

একটি হাই-এন্ড সংগ্রাহক গাড়ি নিলামে তোলার মাধ্যমে Joopiter এই খাতে নিজেদের প্রথম বড় পদক্ষেপ নিচ্ছে। আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বর New York City-র ১৬ মরটন স্ট্রিটের 'The Cart Department'-এ গাড়িটি প্রদর্শন করবে Joopiter এবং Curated। “Driven to Greatness” থিমের অধীনে ১৯৯৮ সালের NBA ফাইনালসের ৩ নম্বর গেম পরিহিত Jordan-এর ঐতিহাসিক জার্সির সাথে গাড়িটি প্রদর্শন করা হবে।

Previous
Previous

Pajero Rally Concept উন্মোচন করলো Mitsubishi

Next
Next

চীনা যন্ত্রাংশে খরচ কাটাচ্ছে Honda