Suzuki Dayঃ ঢাকায় বুকে এক টুকরা Hamamatsu-এর আবহ
ছবিঃ রাহবার আল হক
Suzuki Day শুনে ভ্রু কুঁচকে থাকলে আপনি একা নন। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এমন কোনো উৎসব নেই। তবে তাতে Suzuki Bangladesh-এর কিছু যায়-আসেনি। গত শনিবার পূর্বাচলের Bangladesh–China Friendship Exhibition Center (BCFCC)-এ নিজেদের উদ্যোগেই তারা আয়োজন করে এই উৎসব।
আর আয়োজনটাও ছিল দেখার মতো। সারাদিন জুড়ে জাপানের Hamamatsu থেকে আসা এই দ্বিচক্রযানগুলি ঘিরে মেতে উঠেছিল পুরো প্রদর্শনী কেন্দ্র।
প্রবেশমুখেই ছিল Suzuki-এর নতুন নতুন সব মোটরসাইকেল ও আনুষঙ্গিক পণ্যের প্রদর্শনী। বিভিন্ন ডিসপ্লে বোর্ডে তুলে ধরা হয়েছিল ব্র্যান্ডটির ইতিহাস। তবে আসল আয়োজনের শুরু তখনও বাকি। পথের দুপাশে ছিল Suzuki-এর বিভিন্ন মোটরসাইকেল দিয়ে সাজানো দুটি বিশাল ধাতব ফটক। ডান ফটক পেরিয়ে ছিল মূল অনুষ্ঠানস্থল। সেখানে মঞ্চের ওপরে বিশাল দুটি ক্রেনের সাহায্যে ঝুলছিল দুটি নীল Suzuki শিপিং কনটেইনার ।
ধারণা করা যাচ্ছিল কনটেইনার দুটির ভেতরে বিশেষ কিছু আছে। আমাদের অনুমান ছিলো, সেগুলোর মধ্যে রাখা Suzuki V-Strom SX 250, যার আনুষ্ঠানিক উন্মোচন হওয়ার কথা ছিল ওই সন্ধ্যায়।
মঞ্চের সামনে V-Strom মোটরসাইকেল নিয়ে স্টান্ট রাইডাররা দেখাচ্ছিল নানা কসরত। দর্শকরাও ধারণা পেলেন, অ্যাডভেঞ্চার বাইকটি কী কী করতে পারে। আর যারা দুই চাকাকে মাটিতেই রাখতে পছন্দ করেন, তাদের জন্য ছিল বাম পাশে ছিল ছোট একটি টেস্ট ট্র্যাক।
এছাড়া Suzuki চালকদের জন্য ছিল আরও বেশ কিছু আয়োজন। মোটরসাইকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য ছিল মেইনটেন্যান্স ক্যাম্প। আর ডায়নামোমিটারে বাইক চালিয়ে মালিকেরা জানতে পারছিলেন, তাদের মোটরসাইকেল আসলে কতটা শক্তি উৎপাদন করছে। স্ট্যান্ডার্ড ও মডিফাইড—দুই ধরনের মোটরসাইকেলই উঠেছিল ডায়নামোমিটারের রোলারে। পাশাপাশি সারি সারি স্টলে বিক্রি হচ্ছিল মোটরসাইকেল, গাড়িসংশ্লিষ্ট পণ্য ও আনুষঙ্গিক সরঞ্জাম।
রাইডিং গিয়ারের সাথে কেতাদুরস্তপোশাকের প্রতি যাদের একটু ঝোঁক, তারা ঘুরে দেখেছেন Twelve-এর দোকান। আর মোটরসাইকেলের প্রতি আগ্রহ যাদের পকেটের সামর্থ্যকে ছাড়িয়ে গেছে, তাদের জন্য ঋণের ব্যবস্থা নিয়ে হাজির ছিল Dhaka Bank-এর ফাইন্যান্সিং বুথ।
কেনাকাটার বাইরেও ছিল গেমস বুথ, খাবারের আয়োজন এবং ঠাসা বিনোদনসূচি। দিনটির শেষ হয় James, Warfaze ও Karnival-এর লাইভ কনসার্ট দিয়ে।
কনসার্ট ও স্টান্ট প্রদর্শনী শেষে অবশেষে নতুন V-Strom SX 250-এর দাম ঘোষণা করে Suzuki Bangladesh। মোটরসাইকেলটির নিয়মিত দাম ৪,৪৯,৯৫০ টাকা, আর বাজারে আসা উপলক্ষে বিশেষ মূল্য ৪,২৯,৯৫০ টাকা।
Suzuki Day ছিল জমজমাট, খানিকটা বিশৃঙ্খল এবং প্রাণচাঞ্চল্যে ঠাসা। চারদিকে মোটরসাইকেল, ইঞ্জিনের শক্তি পরীক্ষা, দর্শকদের মাতিয়ে রাখা স্টান্ট রাইডার—আর শেষ পর্যন্ত থেকে যাওয়ার হাজারটা কারণ। অনেক দিক থেকেই আয়োজনটি বাংলাদেশের বাইকিং কমিউনিটির যথার্থ প্রতিচ্ছবি: উৎসাহী, প্রাণবন্ত এবং দুই চাকাকে ঘিরে আরেকবার একত্র হওয়ার সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ার চেনা উন্মাদনা।
Suzuki Day শুনে ভ্রু কুঁচকে থাকলে আপনি একা নন। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এমন কোনো উৎসব নেই। তবে তাতে Suzuki Bangladesh-এর কিছু যায়-আসেনি। গত শনিবার পূর্বাচলের Bangladesh–China Friendship Exhibition Center (BCFCC)-এ নিজেদের উদ্যোগেই তারা আয়োজন করে এই উৎসব।