কুয়াশা, আভিজাত্য, ভেসপাঃ ২০২৫ BVC-র Gentleman’s Ride
২০২৫ সালের ২৪ জানুয়ারি, কুয়াশাচ্ছন্ন এক শুক্রবার সকালে Bangladesh Vespa Community (BVC) তাদের বার্ষিক Gentleman’s Ride-এর জন্য সেজেগুজে প্রস্তুত হয়েছিল। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল চারপাশের রাস্তা, যা পুরো আয়োজনকে দিয়েছিল অনেকটা সিনেমার রূপালী পর্দার আবহ।
তবে ঠান্ডা আর স্বল্প দৃশ্যমানতাও অংশগ্রহণকারীদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি।