Curated Cars 2026: ঢাকার বুকে গাড়ির স্বর্গোদ্যান
ছবিঃ ইমরান আবিদ
দ্বিতীয়বারের মত ঢাকার Aloki-তে ফিরে এল Curated Cars-এর জমকাল আয়োজন। Cars & Conversation এবং Rahimoto-র যৌথ উদ্যোগে আয়োজিত বাছাই করা নান্দনিক এই গাড়ির প্রদর্শনী ছিল মোটরপ্রেমীদের জন্য ঢাকার বুকে একটি ছোট স্বর্গ।
গত রাতের হট্টগোলের তুলনায় প্রথম দিনের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। সকল এগারোটার সময় তাড়াহুড়া করে যখন আমরা অনুষ্ঠানে পৌঁছাই গতরাতের হুলস্থুল পরিস্থিতির কোন চিহ্নই আর ছিল না।
পুরো ভেন্যুটি ছিল ছিমছাম, বাজছিল গান, আর প্রত্যেকটি গাড়ি নিরূপণ ভাবে রাখা ছিল তাদের নির্দিষ্ট স্থানে। পুরো আয়োজন Curated Cars-এর কাছে ঠিক যেমনটি প্রত্যাশিত তেমনই লাগছিল: সুসংগঠিত, রুচিশীল এবং যথাযথভাবে সংগ্রহ করা।
পার্কিং লট থেকেই শুরু করা যাক। যদিও দিনের শেষে আরো অনেক গাড়ি এখানে যোগদান করে, সকালে জায়গাটি ভিন্ন ধরনের বিভিন্ন যুগের এবং নানা ঘরানার JDM গাড়িতে ভরপুর ছিল। সম্পূর্ণ স্টক একটি ক্লাসিক Honda Prelude, কয়েকটি Toyota Crown এবং বেশ কিছু টিউন করা Honda এমন এক বিন্নাস তৈরি হয়েছিল যে কোনটির আগে কোনটা দেখব সেই সিদ্ধান্ত নেওয়াই বিপদ হয়ে যায়।
সুন্দর এই সংগ্রহের পিছনে সাজানো ছিল ছিল ব্র্যান্ড নিউ গাড়িগুলোর বুথ। MG নিয়ে এসেছিল তাদের সম্পূর্ণ নতুন MGS9 ক্রসওভার, অন্যদিকে Wuling নিয়ে এসেছিল তাদের অত্যন্ত দ্রুত Darion MPV।
তবে BYD Bangladesh হাজির হয়েছিল সবচেয়ে বেশি গাড়ি নিয়ে। চারটি মডেল: Sealion 6 রেঞ্জ-এক্সটেন্ডেড ক্রসওভার, Atto 3 ফুল ইলেকট্রিক ক্রসওভার, ফ্ল্যাগশিপ অল-ইলেকট্রিক Seal সালুন এবং বর্তমানে তাদের সর্বাধিক চাহিদার গাড়িটি: Seal 5 রেঞ্জ-এক্সটেন্ডেড সেডান।
এতো সবের মাঝে সবচেয়ে চোখ ধাঁধানো প্রদর্শনী ছিল Mercedes-এর।
G580 ইলেকট্রিক গাড়িটিকে তারা একটি বিশাল কৃত্রিম পাহাড়ের ওপর বেশ খাড়া ভাবে সাজিয়ে রেখেছিল, আর তার ঠিক সামনেই রাখা ছিল Benz Patent-Motorwagen-এর একটি রেপ্লিকা—যা ছিল শুরুর দিন থেকে অটোমোবাইল আজ কত দূর এগিয়ে এসেছে তার একটি চমৎকার স্মারক।
তবে সত্যিকারের ক্লাসিক গাড়িগুলো রাখা হয়েছিল গ্রিনহাউসের ভেতর। গত রাতের MGB, Volkswagen Transporter, Fiat 1500 এবং Fiat X1/9-এর সাথে সকালে যোগ দেয় একটি ছোট্ট Fiat 500, যা এই ঐতিহাসিক অটোমোবাইল সংগ্রহে আরও একটি ছোট অধ্যায় যোগ করে।
অনুষ্ঠান শুরুর ঘন্টা খানেক পর অবশেষে গ্রিনহাউসের ভেতর ঢুকতে সক্ষম হয় গতরাতের MG Cyberster। গ্রিনহাউসের সামনের অংশটি পুরোপুরি খুলে Cyberster-টিকে সাজানো হয় MGB-র পাশে। বলা বাহুল্য, MG-র এই ইলেকট্রিক স্পোর্টস কারটির জন্য যা ছিল যথাযথ এক নাটকীয় প্রবেশ।
মেইন বিল্ডিংয়ের প্রবেশমুখ ভরপুর ছিল বিভিন্ন পার্টস প্রস্তুতকারক এবং OEM সাপ্লায়ারদের বুথে। Toyota Bangladesh-এর Genuine Parts, Globatt-এর ব্যাটারি, Rahimauto-র টায়ার এবং Shell Lubricants নির্মাণাধীন বুথ। তাদের কাজ শেষ হতে হতে দুপুর হয়ে যায়।
তবে মূল আকর্ষণ ছিল হলের ভেতরে।
দরজার বাঁ দিকে সাজানো ছিল সারি সারি জাপানি গাড়ি এবং ডান দিকে পার্ক করা ছিল দুটি বিশাল আমেরিকান গাড়ি।
জাপানি অংশে আগের রাতের FJ40 Land Cruiser-এর সাথে যুক্ত হয়েছিল একটি 3S-GTE ইঞ্জিন চালিত অল-হুইল-ড্রাইভ EE90। GR Yaris-টির সাথে যোগ দিয়েছিল একটি Honda-র S2000, Honda NSX, Civic Type R আর গত রাতের Nissan GT-R জুটি।
সংখ্যায় কম হলেও আমেরিকান অংশটি তাদের আকার আর উপস্থিতি দিয়ে সকল অভাব পুষিয়ে নিয়েছিল। ক্লাসিক Cadillac Coupe DeVille এবং লাল Mustang-টি এড়িয়ে যাওয়া ছিল এক কথায় অসম্ভব।
বাকি জায়গার সিংহভাগই দখল করে রেখেছিল বিভিন্ন নজরকারা ইউরোপীয় গাড়ি। একটি V10 M5, Rahimauto-র সাজানো 5 Series, নিপুনভাবে রিস্টোর করা একটি S-Class এবং একটি Cayenne Turbo ডান পাশের বাকি সারি পূর্ণ করে রেখেছিল।
বিল্ডিংয়ের একেবারে শেষ প্রান্তে ছিল শুধু Porsche আর একটি বিশেষ ব্রিটিশ এক্সোটিক। একটি Boxster, একটি Panamera এবং দুটি 911-এর ঠিক মাঝখানে জায়গা নিয়েছিল একটি McLaren Artura—যা সম্ভবত ফ্লোরে থাকা দুটি GT-R এবং M5-টি বাদে অনুষ্ঠানের সবচেয়ে দ্রুত গাড়ি।
এবং এগুলো ছিল কেবল শুরু।
দিন গড়ানোর সাথে সাথে বাইরের পার্কিং লটে আরও অনেক গাড়ি এসে পৌঁছাতে থাকে। আরও কিছু টিউন করা Honda, কিছু নতুন Crown, বেশ কয়েকটি কাস্টম-বিল্ট 4x4, আসতে থাকে একের পর এক আরও বহু গাড়ি।
সময়ের সাথে গাড়ির পাশাপাশি বৃদ্ধি পায় মানুষের সমাগম।
সন্ধ্যার দিকে দর্শকের প্রচন্ড ভিড়ে অনুষ্ঠানে হাঁটাই মুশকিল হয়ে গিয়েছিল। সব শ্রেণি-পেশার মানুষ এক ছাদের নিচে জড়ো হওয়া এই সুন্দর সৃষ্টিগুলো দেখতে, ছবি তুলতে এবং উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছিল।
সারাদিন ধরে ভেন্যুটির এই রূপবদল দেখা ছিল এক বিশেষ ধরনের তৃপ্তি।
সকালে ছিল এটি এক গাড়ির সুবিন্যাস প্রদর্শনী। আর সন্ধ্যার মধ্যে এটি পরিণত হয়েছিল গাড়ির প্রতি ভালোবাসায় এক হওয়া মানুষের মিলনমেলায়—সে পছন্দ ক্লাসিক হোক, জাপানি টিউনার হোক, আমেরিকান V8 হোক কিংবা আধুনিক ইউরোপীয় কোনো এক্সোটিক গাড়িই হোক না কেন।
Curated Cars 2026 আরও একবার একটি সহজ সত্য প্রমাণ করেছে: বাংলাদেশের মানুষ গাড়ি সত্যিই ভালোবাসে। শুধু এই ভালোবাসা উপভোগ করার মতো যথেষ্ট সুযোগ তারা পায় না।
মাঝে মাঝে কিছু পুরনো গাড়িতে এমন সব বৈশিষ্ট্য দেখা যায় যা দেখে মনে হয় গাড়িটি ডিজাইনার ভবিষ্যৎ থেকে নিয়ে থেকে এসেছেন। আর কখনো কখনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলি এমন ভবিষ্যৎমুখী গাড়ি তৈরি করে যা বাজারের চাহিদা ও সময়ের থেকেও যুগ যুগ এগিয়ে থাকে। এরকম চারটি গাড়ি নিয়ে কিছু কথা বলব আজ।