Curated Cars 2026: ঢাকার বুকে গাড়ির স্বর্গোদ্যান
দ্বিতীয়বারের মত ঢাকার Aloki-তে ফিরে এল Curated Cars-এর জমকাল আয়োজন। Cars & Conversation এবং Rahimoto-র যৌথ উদ্যোগে আয়োজিত বাছাই করা নান্দনিক এই গাড়ির প্রদর্শনী ছিল মোটরপ্রেমীদের জন্য ঢাকার বুকে একটি ছোট স্বর্গ।
Curated Cars: পর্দার আড়ালে
দুর্লভ ক্লাসিক, নজরকারা এক্সোটিক, এবং অসাধারণ সব গাড়ির রুচিশীল প্রদর্শনীর জন্য Curated Cars বিশেষভাবে পরিচিত। তবে এই ঝকঝকে উপস্থাপনার আড়ালে থাকে প্রদর্শনীর আগের রাতের প্রস্তুতি।