Curated Cars: এক বছর পরও ঢাকার স্মৃতিতে উজ্জ্বল
ছবিঃ ইমরান আবিদ
মাত্র এক বছর আগের কথা, ১ ও ২ মে ২০২৫-এ তেজগাঁওয়ের Aloki-তে বসিছিলো ঢাকার প্রেক্ষাপটে বেশ ব্যতিক্রমী একটি আয়োজন: এমন একটি অটোমোবাইল ইভেন্ট, যা অত্যন্ত যত্ন ও পরিকল্পনার সাথে সাজানো হয়েছিল। আর যখন এর দ্বিতীয় সংস্করণ নতুন করে আলোড়ন সৃষ্টি করছে তখন , প্রথম Curated Cars এর দিকে এক নজর ফিরে তাকানো যাক। চলুন আরো একবার অনুভব করে নিই প্রারম্ভিক আসরটি কেন মানুষের মনে এত গভীর দাগ কেটেছিল।
সময়ের সাথে বদলাতে থাকা ঢাকার অটোমোবাইল সংস্কৃতিতে কার মিটগুলো প্রায়শই বাহারি রকমের গাড়ী, বিতর্কিত মডিফিকেশন এবং মাঝে মাঝে উটকো রিকশার এক বিশৃঙ্খল মিশ্রণ হয়ে ওঠে, সেখানে "Curated Cars" এর অভিষেক আসরটি ছিল একাধারে স্বতন্ত্র এবং অভিনব। Cars & Conversation এবং Rahimoto-র যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টটির মূল লক্ষ্য শুধু গাড়ির প্রদর্শনী ছিল না, বরং গাড়ির আত্মাকে ফুটিয়ে তোলা। বছর পেরিয়ে গেলেও সেই আইডিয়া আর অভিজ্ঞতা এখনো বেশ সতেজ মনে হয়।
Aloki, যা সাধারণত আর্ট প্রদর্শনী কিংবা বিয়ের অনুষ্ঠানের জন্য পরিচিত, সেদিন পরিণত হয়েছিল অটোমোবাইলপ্রেমীদের স্বর্গে। ভেন্যুটি তিনটি আলাদা সেকশনে বিভক্ত ছিল, যার প্রতিটিই উপস্থাপন করছিল গাড়ির জগতের এক অনন্য ঝলক । ঢোকার মুখেই দর্শনার্থীদের অভ্যর্থনা জানায় রকমারি স্পোর্টস এবং টিউনার কার। এর মধ্যে নজরকাড়া ছিল একটি V300 Vertex Aristo, দেশের একমাত্র FL5 Type R, একগাদা Porsche 718, কয়েকটি Nissan GT-R এবং দুটি নিখুঁতভাবে সংরক্ষিত Land Rover Defender।
গাড়ির প্রতি ভালোবাসা থেকে গড়ে তোলা এই আয়োজনে করপোরেট আমেজ যোগ করতে অটোমোবাইল পার্টনার হিসেবে যোগ দিয়েদিল BMW Bangladesh, BYD Bangladesh এবং Ford Bangladesh। BMW Bangladesh তাদের নতুন 7 Series আরFord Bangladesh তাদের Ranger ও Everest প্রদর্শন করে। পাশাপাশি BYD Bangladesh উপস্থাপন করে তাদের ইলেকট্রিক ভেহিকেল লাইনআপ, যার মধ্যে ছিল Seal, Sealion এবং Atto 3।
Aloki-র গ্রিনহাউসে প্রবেশ করা মাত্রই মনে হচ্ছিল আপনি বুঝি কোন টাইম ক্যাপসুলে পা রেখেছেন। সচরাচর দেখতে না পাওয়া ক্লাসিক গাড়িগুলো ছিল সেখানের মূল আকর্ষণ, যার মধ্যে অন্যতম Jaguar MkII 3.4-6 এবং একটি চমৎকার হালকা নীল রঙের 1974 VW Beetle। একই সাথে এক কোণে দাঁড়িয়ে নিজের আভিজাত্য নিয়ে নিঃশব্দে নজর কাড়ছিল একটি চকচকে Fiat 500 Gucci Edition।
মেইন হল রুমটি ছিল আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের এক চমৎকার নিদর্শন। সেখানকার আকর্ষণীয় গাড়িগুলোর মধ্যে ছিল দেশের একমাত্র BMW M8, বিতর্কিত হাইব্রিড Mercedes-AMG C63 S, টয়োটার GR Yaris Morizo Selection। বাংলাদেশের হাতেগোনা McLaren Artura-র একটিএবং দেশের একমাত্র 1969 Ford Mustang Mach 1।আরো ছিলো নিখুঁত সৌন্দর্য—সিক্স-স্পিড ম্যানুয়াল ও কার্বন রুফসহ একটি BMW E92 M3 প্রতিটি গাড়ি কেবল তাদের পারফরম্যান্সের জন্য নয়, বরং তাদের অনন্যতা এবং ঐতিহ্যর কথা ভেবে অত্যন্ত যত্ন সহকারে বাছাই করা হয়েছিল।
আর এই নেপথ্যের গল্পের প্রতি মনোযোগ-ই Curated Cars-কে অতুলনীয় করে তুলেছিল। কেবল জায়গা ভরানোর উদ্দেশ্যে ভেন্যুতে গাড়ী ঢোকানোর কাজটি তারা করেনি। বরং বেশিরভাগ আয়োজনের "যেকোনো কিছু চলতে পারে" ধরনের মানসিকতা বাদ দিয়ে, তাদের প্রথম সংস্করণটি ছিল কিউরেশনের এক মাস্টারক্লাস। প্রতিটি গাড়ি হাতে বেছে নেওয়া হয়েছিল, যাতে দর্শনার্থীরা একটি বৈচিত্র্যময় কিন্তু সুসংগঠিত কালেকশন দেখার অভিজ্ঞতা পান। বাংলাদেশের খুব কম দেখতে পাওয়া অটোমোবাইল রত্নগুলোকে ফুটিয়ে তোলার লক্ষ্যে এই লাইনআপ তৈরি করতে যে ব্যাপক ভাবনা ও পরিশ্রম করা হয়েছিল, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
মজার বিষয় হলো, সেই বছর Curated Cars আর ঢাকা মোটর শো একই সময়ে আয়োজিত হয়েছিল। মোটর শো যখন প্রচলিত অভিজ্ঞতা দিচ্ছিল, তখন Curated Cars পরিবেশন করেছিল এক সতেজ আমেজ। যারা আরও মার্জিত এবং চিন্তাশীলভাবে সাজানো প্রদর্শনী খুঁজছিলেন, নিশ্চিতভাবেই এই আয়োজন তাদের মন কেড়ে নিয়েছিল।
এক বছর পর, প্রথম Curated Cars-কে আর কোনো এককালীন গাড়ির উৎসব বলে খাটো করা যাবেনা। বাংলাদেশে প্রচলিত অটোমোবাইল প্রদর্শনীর ধারণাগুলোকে চ্যালেঞ্জ তারা প্রমান করেছে যে রুচি ও গাড়ির প্রতি ভালোবাসা থাকলে একটি আকর্ষণীয় এবং স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা সম্ভব।
এখন, এর দ্বিতীয় সংস্করণের প্রাক্কালে দাঁড়িয়ে প্রশ্নটি আর নয় যে Curated Cars সফল হতে পারবে কিনা। প্রথম ইভেন্টটি ইতিমধ্যেই সেই উত্তর দিয়ে দিয়েছে। আসল প্রশ্ন হলো, প্রথমটিকে যা এত স্মরণীয় করে তুলেছিল, দ্বিতীয় সংস্করণটি তার ওপর ভিত্তি করে নিজেকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে।
ইলেকট্রিক ভেহিকেল বা ইভি নিয়ে বিতর্কগুলো সাধারণত অতি-সরলীকরণ করা দুটি ধারায় আটকে যায়: পরিবেশবান্ধব বনাম ক্ষতিকর, কিংবা ভবিষ্যৎ বনাম অতীত। তবে ভেতরের সংখ্যা ও পরিসংখ্যান আরও জটিল এক বাস্তবতার কথা বলে।