সূর্য, পৃথিবী ও চাঁদের গাড়ি বানাল Bentley
ছবিঃ Bentley
এবার মহাকাশের দিকে হাত বাড়িয়েছে ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা Bentley।
পোল্যান্ডের আমদানিকারক Bentley Warsaw-এর সঙ্গে যৌথভাবে এবং নিজস্ব বিস্পোক বিভাগ Mulliner-এর মাধ্যমে ‘Nicolaus Copernicus Collection’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা এই তিন গাড়ির বিশেষ সংগ্রহটি মূলত সূর্যকে মহাবিশ্বের কেন্দ্রে স্থাপনকারী রেনেসাঁ যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর সম্মানে তৈরি।
এই বিশেষ কালেকশনে রয়েছে দুটি Continental GT S কুপে এবং একটি Continental GTC S কনভার্টিবল। তিনটি গাড়ির প্রতিটিকেই মহাকাশের নির্দিষ্ট কোনো সত্তার থিমে সাজানো হয়েছে: সূর্য (Sun), পৃথিবী (Earth) এবং চাঁদ (Moon)। এই তিন জ্যোতির্বৈজ্ঞানিক সৃষ্টিকে এক সুতোয় বেঁধেছে ‘Copernicus Compass’—যা বুধ থেকে নেপচুন পর্যন্ত আটটি গ্রহের কক্ষপথের একটি সমন্বিত নকশা। সেন্ট্রাল কনসোল, সিটের কুশন, রাস্তায় আলো ফেলা পাডল ল্যাম্প এবং কনভার্টিবলের হুড কভারে নিখুঁতভাবে এই নকশাটি ফুটিয়ে তোলা হয়েছে।
প্রতিটি গাড়ির থিমেই রয়েছে রঙের চমকপ্রদ ভিন্নতা। ‘Sun’ বা সূর্য থিমের কনভার্টিবল মডেলটিকে সাজানো হয়েছে Manuka Orange পেইন্টে, কমলার প্রাধান্যযুক্ত লেদার এবং ড্যাশবোর্ডে কাঁচা কপার স্টোনের ভিনিয়ার দিয়ে। ‘Earth’ বা পৃথিবী থিমের কুপে মডেলে দেওয়া হয়েছে নেবুলা ব্লু রঙের বহিরাবরণ, ইম্পেরিয়াল ও এজিয়ান ব্লু লেদারের কেবিন এবং খাঁটি গ্যালাক্সি স্টোন ভিনিয়ার। আর কক্ষপথের ত্রয়ী পূর্ণ করা ‘Moon’ বা চাঁদ থিমের কুপেটিতে রয়েছে চাঁদের গর্ত ও রেগোলিথের মতো দেখতে Moonstruck সিলভার পেইন্ট এবং ডার্ক বেলুগা ও আইস লেদারের দ্বৈত রঙের ইন্টেরিয়র।
ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার জন্য Bentley-র রিজিওনাল ডিরেক্টর Richard Leopold এই প্রজেক্টের ব্যাপারে বলেন, স্থানীয় ক্রেতাদের রুচি বোঝে এমন ডিলারের সাথে যৌথভাবে Mulliner-এর কাস্টমাইজেশন দক্ষতারই এক অর্থপূর্ণ নিদর্শন এই গাড়িগুলো।
সকল মহাজাগতিক সুতোর কাজ আর অলংকরণের নিচে এই তিনটি বিশেষ গ্র্যান্ড ট্যুরারের রয়েছে 4.0-liter টুইন-টার্বো V8 প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন, যা চার চাকায় ৬৭১ হর্সপাওয়ার শক্তি সরবরাহ করে। সাথে রয়েছে ২২ ইঞ্চির গ্লস-ব্ল্যাক হুইল এবং বিশাল কার্বন-সিরামিক ব্রেক।
এই মহাজাগতিক Continental-গুলোর যেকোনো একটি নিজের গ্যারেজে তুলতে পকেটে ঠিক কতটা কতটা আঘাত লাগবে , তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি Bentley। তবে Mulliner-এর বিশেষ ক্যাটালগ ঘেঁটে গাড়ি কেনা অতি-ধনী ক্রেতাদের কাছে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করাটাই তো একধরনের অসৌজন্যতা।
রোবট আর অ্যালগরিদমের যুগে মানুষের হাতের কারুকাজ তথা প্রথাগত হস্তনির্মিত অ্যাসেম্বলি প্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে প্রতিস্থাপন না করার ঘোষণা দিয়েছে বিলাসবহুল ব্রিটিশ গাড়ি নির্মাতা Bentley।