বিলাসবহুল ভবন বানাচ্ছে Bugatti

ছবিঃ Bugatti

কোটি কোটি ডলারের হাইপারকারের পর এবার অতি-ধনীদের বিলাসী আবাসন ও লাইফস্টাইল সাজানোর দিকে নজর দিয়েছে ফরাসি গাড়ি নির্মাতা Bugatti।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ব্র্যান্ডেড আবাসিক বহুতল ভবন হিসেবে ‘Bugatti Residences Miami’-র পরিকল্পনা উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। আবাসন খাতে এটা তাদের দ্বিতীয় বৈশ্বিক উদ্যোগ। এর আগে ২০২৩ সালে প্রতিষ্ঠানটি দুবাইয়ের বিজনেস বে-তে ৪৮ তলা বিশিষ্ট Bugatti Residences by Binghatti টাওয়ার কাজ শুরু করে, যা বর্তমানে হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর এবারের প্রজেক্টে Prosper Group এবং Belgium-ভিত্তিক Versluys Group-এর যৌথ উদ্যোগে তৈরি ভবনটি হতে যাচ্ছে ৬০ তলা বিশিষ্ট। ২০২৭ সালের প্রথমার্ধেই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ফ্ল্যাট বিক্রি শুরু হতে যাচ্ছে।

ছবিঃ Bugatti

রিয়েল এস্টেট সাময়িকী The Real Deal-এর তথ্য অনুযায়ী, Miami-র Brickell ডিস্ট্রিক্টের 75 SW Miami Avenue Road-এ Miami নদীর তীরে এক একরের একটি জমিতে গড়ে উঠছে এই ভবন। এক একরের এই জায়গাটি কিনতে নির্মাণকাজ শুরুর আগেই ব্যয় হয়েছে ৫ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২৫ কোটি টাকা)। আর প্রকল্পটি সম্পূর্ণ শেষ হলে এর সামগ্রিক অনুমিত মূল্য দাঁড়াবে প্রায় ৬৫ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ১২৫ কোটি টাকা)। এর ফলে প্রতিটি বাসস্থানের গড় মূল্য আসতে পারে প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা), যদিও একক কোনো বাসস্থানের সুনির্দিষ্ট বিক্রয়মূল্য এখনো ঘোষণা করা হয়নি।

Brandon Haw Architecture-এর নকশায় ৬০ তলা এই কাঠামোটিকে ডাবল-হাইট ফাঁকা জায়গা দিয়ে চারটি আলাদা ভার্টিক্যাল ব্লকে ভাগ করা হয়েছে। আর অভ্যন্তরভাগ সাজানোর দায়িত্বে রয়েছে ডিজাইন স্টুডিও Yabu Pushelberg। ভবনটিতে Chiron এবং ওপেন-টপ W16 Mistral-এর পেছনে ব্যবহৃত Bugatti-র মূল দর্শন "Art, Forme, Technique"-কে কাচ ও কংক্রিটের অবয়ব দেওয়ার দাবি করা হলেও ভবনের সুনির্দিষ্ট স্কয়ার ফিটের মাপ এখনো প্রকাশ করা হয়নি।

ছবিঃ Aston Martin Residences

চারটি সিগনেচার পেন্টহাউসসহ মোট ১৮৩টি বাসস্থানের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে Rhodium। সেখানে ধনী ক্রেতাদের জন্য থাকছে বাটলার সার্ভিস, নদীর তীরে বিশাল পুল ডেক, ওয়েলনেস ও স্পা সেন্টার , ফিটনেস সুবিধা এবং নিজস্ব শেফ সেবাসহ প্রাইভেট ডাইনিং স্পেস।

South Florida-র মতো জায়গায় নিজের ব্র্যান্ডের নাম সাঁটিয়ে দেওয়া অবশ্য কোনো নতুন ঘটনা নয়। Bugatti-র এই নতুন উদ্যোগ সরাসরি প্রতিযোগিতা করবে Aston Martin Residences, Pagani Residences কিংবা Porsche Design Tower-এর মতো গড়ে ওঠা আকাশচুম্বী প্রকল্পগুলোর সাথে; যেখানে আরেক বিলাসবহুল ব্র্যান্ড Brabus ইন্দোনেশিয়ায় পুরো একটি ব্যক্তিগত দ্বীপ ব্র্যান্ডিং করার পেছনে ছুটছে।

Previous
Previous

ক্রোম ও পিয়ানো ব্ল্যাক বাতিল করছে Nissan

Next
Next

সূর্য, পৃথিবী ও চাঁদের গাড়ি বানাল Bentley