নতুন পিকআপ ট্রাক আনছে Mazda

ছবিঃ Mazda

নিজেদের পরবর্তী প্রজন্মের ‘BT-50’ পিকআপ ট্রাক তৈরির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাপানি ব্র্যান্ড Mazda।

সংবাদমাধ্যম CarsGuide-এর সঙ্গে আলাপকালে Mazda Australia-র ম্যানেজিং ডিরেক্টর Vinesh Bhindi জানান, বর্তমান বাণিজ্যিক গাড়ির বাজারে BT-50 মডেলটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর একটি নতুন সংস্করণ তৈরির কাজ সক্রিয়ভাবে চলছে।

ছবিঃ Isuzu D-Max

পিকআপ ট্রাক তৈরির নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না থাকায় এতদিন অন্যদের কারিগরি সহায়তার ওপরই নির্ভর করে এসেছে Mazda। ২০২০ সালে বাজারে আসা বর্তমান BT-50 মডেলটিতে Ford Ranger-এর প্ল্যাটফর্ম ছেড়ে Isuzu D-Max-এর কাঠামো ব্যবহার করা শুরু হয়। Hiroshima-র এই ব্র্যান্ডটির জন্য Isuzu-র পরবর্তী প্রজন্মের D-Max আর্কিটেকচার ব্যবহার করাই সবচেয়ে সহজ ও যৌক্তিক পথ। তবে চীনের গাড়ি নির্মাতা Changan-এর সাথে Mazda-র যে ঘনিষ্ঠ যৌথ উদ্যোগ রয়েছে, সেখান থেকেও সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে তাদের। Changan-এর K50 Hunter নামের একটি হাইব্রিড ট্রাক প্ল্যাটফর্ম রয়েছে, যা Mazda চাইলে ব্র্যান্ডিং করে নিজেদের কাজে লাগাতে পারে।

ছবিঃ Changan K50 Hunter

আসন্ন এই ট্রাকটির নকশা ও প্রযুক্তিগত দিক নিয়ে বর্তমান BT-50-র চিপ ডিজাইনার Eiji Kimoto বলেন, “দয়া করে একটু অপেক্ষা করুন, দারুণ কিছু আসছে।”

Changan-এর K50 Hunter মডেলে২.০ লিটারের টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনকে কেবল ৩১ kWh ব্যাটারির অন-বোর্ড জেনারেটর হিসেবে ব্যবহার করা হয়, যা ৬৪১ মাইল পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেয়। তবে Mazda Australia জানিয়েছে, নতুন BT-50 হাইব্রিড কিংবা লাইফস্টাইল প্রযুক্তির চেয়ে প্রথাগত ট্রাকের সক্ষমতাকেই বেশি প্রাধান্য দেবে। ভারী মালামাল পরিবহন, টানা এবং খাড়া পাহাড়ি অফ-রোডিঙয়ের কথা চিন্তা করে গাড়িটি চালুর সময় প্রথাগত ডিজেল পাওয়ারট্রেনকেই মূল পছন্দ হিসেবে রাখা হবে। এই মুহূর্তে কোনো অল-ইলেকট্রিক বা প্লাগ-ইন হাইব্রিড সংস্করণ আনার পরিকল্পনা তাদের নেই।

BT-50-র বর্তমান মডেলটি ২০২৮ সাল পর্যন্ত বাজারে সক্রিয় থাকবে, যার পরই নতুন গাড়িটি আসবে। ১৯৩১ সালের প্রথম তিন চাকার Type-DA ট্রাক এবং ৫০-এর দশকের চার চাকার পিকআপ দিয়ে শুরু হওয়া Mazda-র দীর্ঘ বাণিজ্যিক ঐতিহ্যের ধারাবাহিকতাই বজায় রাখবে নতুন এই গাড়িটি। যদিও এমন বাণিজ্যিক পিকআপ তাদের স্পোর্টস কারের ভাবমূর্তির সাথে মেলে না, তবে বাইরে থেকে কারিগরি সহায়তা নিয়ে সেই ব্যবসা থেকে অর্জিত মুনাফা নিজেদের মূল যাত্রীবাহী গাড়ি তৈরিতে বিনিয়োগ করতে পারছে Mazda।

Previous
Previous

বাংলাদেশেই হাইব্রিড গাড়ি বানাবে Toyota

Next
Next

অনন্য বর্ণহীন 33 Stradale "Perla Nera" উন্মোচন করল Alfa Romeo