ছবিঃ Abt
নতুন Audi RS5-কে আরও শক্তিশালী রূপ দিয়েছে Abt Sportsline।
তাদের এই দানবের নাম RS5-R। সীমিত সংস্করণের এই পারফরম্যান্স মডেলটি সেডান ও Avant—দুই সংস্করণেই পাওয়া যাবে। তবে বিশ্বজুড়ে তৈরি হবে মাত্র ১৩০টি ইউনিট।
তবে Abt-এর মতে, এই আয়োজনের মূল আকর্ষণ Avant ওয়াগনটি। এতে রয়েছে অ্যারোডাইনামিক ব্লেড যুক্ত একটি বিশেষ নকশার পেছনের উইং। ফিচারটি সেডান সংস্করণে থাকবে না। তবে দুটি সংস্করণেই থাকছে বাইরের নকশা ও যান্ত্রিক ব্যবস্থায় বেশ কিছু বড়সড় পরিবর্তন।
বাইরে রয়েছে বাড়তি অ্যারোডাইনামিক ব্লেডসহ সামনের স্পয়লার, লুভারযুক্ত ফ্রন্ট ফেন্ডার, কার্বন-ফাইবারের সাইড মিরর কভার এবং সাইড স্কার্ট। ক্রেতারা গ্লস অথবা ম্যাট কার্বন ফিনিশ বেছে নিতে পারবেন। Avant-এর জন্য বিশেষভাবে তৈরি পেছনের উইং পুরো প্যাকেজটি সম্পূর্ণ করেছে। ফলে চার দরজার সেডান সংস্করণের তুলনায় Avant-কে আরও স্বতন্ত্র দেখাবে।
হুডের নিচে রয়েছে Audi RS5-এর প্লাগ-ইন হাইব্রিড পাওয়ারট্রেন। এতে টুইন-টার্বোচার্জড V6 পেট্রোল ইঞ্জিনের সঙ্গে কাজ করে একটি বৈদ্যুতিক মোটর। দুটো মিলিয়ে উৎপন্ন করে ৬৩০ hp এবং ৬০৮ lb-ft টর্ক। Abt-এর Power S সফটওয়্যার আপগ্রেডের ফলে V6 ইঞ্জিনটির শক্তি ৪৪৩ hp থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮৩ hp। একই সঙ্গে ইঞ্জিনের টর্ক ৪৪৩ lb-ft থেকে বেড়ে প্রায় ৫০২ lb-ft হয়েছে।
ইলেকট্রিক মোটর সহ পুরো হাইব্রিড সিস্টেমের সম্মিলিত শক্তি এখন প্রায় ৭০৯ hp এবং টর্ক ৬৬৭ lb-ft। Abt এখনও গাড়িটির নতুন ০–৬০ mph গতিতে পৌঁছানোর সময় জানায়নি। তবে এই বাড়তি শক্তি যে ইতিমধ্যেই দ্রুতগতির গাড়িটিকে আরও দ্রুত করবে, তাতে কোনো সন্দেহ নেই। যদিও গাড়িটির প্লাগ-ইন হাইব্রিড ব্যবস্থার কারণে RS5-R-এর ওজন এখনও দুই টনের অনেক বেশি। বলাবাহুল্য, গাড়িটি মাধ্যাকর্ষণের নিয়ম ভাঙতে পারেনি।
সর্বোচ্চ গতির লিমিটারটি স্পর্শ করেনি Abt। গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ মাইল গতিতে ছুটতে পারবে।
ভেতরে থাকছে RS5-R-এর বিশেষ ব্যাজ এবং দরজার সিলে “1 of 130” লেখা। সেন্টার কনসোল ও সিটের ফ্রেমজুড়েও ব্যবহার করা হয়েছে মাইক্রোফাইবার ট্রিম। দিন শেষে এটি একটি সীমিত সংস্করণের গাড়ি, তাই মালিকদের তা মনে করিয়ে দেওয়ার জন্য কয়েকটি আলাদা চিহ্ন তো থাকবেই।
গাড়িটির অর্ডার নেওয়া শুরু হয়েছে। জার্মানিতে শুধু Abt-এর রূপান্তর প্যাকেজের দাম সেডানের জন্য গ্লস কার্বন ফিনিশসহ শুরু হচ্ছে ৬২,০০০ ইউরো থেকে, যা প্রায় ৬৯,০০০ মার্কিন ডলার বা ৮৬ লাখ ২৫ হাজার টাকা। Avant-এর ক্ষেত্রে দাম ৬৫,০০০ ইউরো, অর্থাৎ প্রায় ৭২,৫০০ মার্কিন ডলার বা ৯০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। Carbon Camouflage ফিনিশ চাইলে দুই সংস্করণে অতিরিক্ত খরচ হবে আরও ৩,০০০ ইউরো, অর্থাৎ প্রায় ৩,৩৫০ মার্কিন ডলার বা ৪ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা। উল্লেখ্য, এই দাম শুধু Abt-এর রূপান্তর প্যাকেজের জন্য। মূল Audi RS5-এর দাম এতে অন্তর্ভুক্ত নয়।
এর বাইরেও রয়েছে বাড়তি খরচ। ইনস্টলেশন, রং করার কাজ এবং জার্মানিতে বাধ্যতামূলক TÜV পরিদর্শনের জন্য সেডানের ক্ষেত্রে অন্তত আরও ৭,১৬০ ইউরো বা প্রায় ৮,০০০ মার্কিন ডলার (১০ লাখ টাকা) খরচ হবে। Avant-এর জন্য এই খরচ ৭,৬০০ ইউরো বা প্রায় ৮,৫০০ মার্কিন ডলার (১০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা)। সব সুবিধাসহ একটি মূল গাড়ির দাম যোগ করলে জার্মানিতে সম্পূর্ণ রূপান্তর করা RS5-R-এর দাম ১ লাখ ৮০ হাজার ইউরোর বেশি হতে পারে। অর্থাৎ প্রায় ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৫০ লাখ টাকা।
এই দাম ও অতিরিক্ত খরচগুলো শুধু জার্মানির বাজারের জন্য প্রযোজ্য। অন্য দেশের ক্রেতাদের খরচ ভিন্ন হতে পারে।
আর RS5-R-এর গল্প এখানেই শেষ নয়।
২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে আরও এক দফা আপগ্রেড আনার পরিকল্পনা করছে Abt। এই প্যাকেজে থাকবে Akrapovič-এর সঙ্গে যৌথভাবে তৈরি টাইটানিয়াম এক্সহস্ট সিস্টেম এবং ইঞ্জিনের জন্য নতুন টিউনিং। এর মাধ্যমে শক্তি প্রায় ৮০০ hp-তে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে এই অতিরিক্ত প্যাকেজের দাম এখনও ঘোষণা করা হয়নি।
নতুন Audi RS5-কে আরও শক্তিশালী রূপ দিয়েছে Abt Sportsline।
তাদের এই দানবের নাম RS5-R। সীমিত সংস্করণের এই পারফরম্যান্স মডেলটি সেডান ও Avant—দুই সংস্করণেই পাওয়া যাবে। তবে বিশ্বজুড়ে তৈরি হবে মাত্র ১৩০টি ইউনিট।