যুক্তরাষ্ট্রে পাস হলো ‘Leno Law’
ছবিঃ Jay Leno’s Garage
ক্লাসিক গাড়ি সংগ্রাহকদের দীর্ঘদিনের দাবি মেনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পাস হয়েছে বহুল আলোচিত ‘Leno’s Law’।
বিখ্যাত কৌতুক অভিনেতা ও প্রখ্যাত গাড়ি সংগ্রাহক Jay Leno-র সক্রিয় সমর্থনে বাস্তবায়ন হওয়া আইনটি তাঁর নামেই পরিচিতি পেয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভর্নর Gavin Newsom রাজ্যটির ‘Senate Bill 1392’-এ স্বাক্ষর করে এটিকে আইনে রূপ দেন।
গভর্নরের কার্যালয় সূত্রে জানা গেছে, এই আইনের মাধ্যমে ১৯৭৬ থেকে ১৯৮৫ মডেল বর্ষের নির্দিষ্ট কিছু শর্ত পূরণকারী ক্লাসিক গাড়ির জন্য স্মগ-চেক বা ধোঁয়া নির্গমন পরীক্ষায় বিশেষ ছাড় দেওয়া হবে। ক্যালিফোর্নিয়ায় বার্ষিক নিরাপত্তা পরিদর্শন বাধ্যতামূলক না হলেও রাস্তায় গাড়ি চালানোর বৈধতার জন্য নিয়মিত কঠোর নির্গমন পরীক্ষা করাতে হতো। এতদিন কেবল ১৯৭৫ বা তার আগের মডেলের গাড়িগুলো এই পরীক্ষার আওতামুক্ত ছিল।
নতুন নিয়মানুযায়ী, ছাড় পেতে হলে গাড়িটিকে অন্তত ৩৫ বছর পুরনো হতে হবে এবং এটি মালিকের দৈনন্দিন যাতায়াতের প্রধান বাহন হিসেবে ব্যবহার করা যাবে না। গাড়িগুলোকে মূলত প্রদর্শনী, প্যারেড, দাতব্য অনুষ্ঠান বা ঐতিহাসিক প্রদর্শনীর কাজে ব্যবহার করা যাবে।
এছাড়া গাড়ির মালিকদের নির্দিষ্ট ‘কালেক্টর কার ইন্স্যুরেন্স’ থাকতে হবে অথবা প্রমাণ করতে হবে যে গাড়িটি বছরে ১,০০০ মাইলের কম চালানো হয়। তবে এই ছাড় পেলেও গাড়িগুলোকে তাদের মডেল বর্ষ অনুযায়ী মৌলিক ধোঁয়া নির্গমনের মানদণ্ড বজায় রাখতে হবে এবং ফুয়েল ক্যাপ পরীক্ষা ও তরল লিক সংক্রান্ত চাক্ষুষ টেস্টে উত্তীর্ণ হতে হবে।
এই আইনটি ধাপে ধাপে কার্যকর করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ১৯৮১ সালের আগের মডেলের গাড়িগুলো প্রথম এই সুবিধা পাবে। এরপর প্রতি বছরের ১ জানুয়ারি থেকে একটি করে মডেল বর্ষ যুক্ত হবে এবং অবশেষে ২০৩৩ সালের ১ জানুয়ারি থেকে ১৯৮৬ মডেল বর্ষের পূর্ববর্তী গাড়িগুলো এই সুবিধার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে।
সিনেটর Dave Cortese এবং Shannon Grove বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছিলেন। এর আগে পাঁচবার চেষ্টা করেও আইনটি পাস করানো সম্ভব হয়নি। ‘Californians for Classic Car Smog Exemptions’-এর প্রতিষ্ঠাতা Mike Frankovich সংবাদমাধ্যম The Autopian-কে জানান, প্রায় আট বছর ধরে তিনি এই লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং দীর্ঘ লড়াইয়ের পর এটি সফল হলো।
আইনটি পাস হলেও মালিকদের জন্য কিছু ব্যবহারিক চ্যালেঞ্জ রয়ে গেছে। বছরে সর্বোচ্চ ১,০০০ মাইল চালানোর কঠোর বিধিনিষেধ বাস্তব ব্যবহারের সুযোগ অনেকটাই সীমিত করে দিয়েছে। তাছাড়া Hagerty ও Grundy-র মতো ক্লাসিক গাড়ি বিমাকারী প্রতিষ্ঠানগুলো গাড়ি সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে বেশ কড়াকড়ি নিয়ম মেনে চলে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সুবিধা ক্লাসিক গাড়িপ্রেমীদের জন্য একটি বড় স্বপ্ন হলেও, দেশে এখনও ভিন্টেজ বা ক্লাসিক গাড়ির জন্য কোনো সুনির্দিষ্ট ছাড় বা নীতিমালার ধারণাই গড়ে ওঠেনি। ফলে স্থানীয় সংগ্রাহকদের এমন সুবিধার আওতায় আসতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
নায়ক সালমান শাহ্-র চোখ ধাঁধানো গালউইং দরজার সেই Toyota Sera-র কথা মনে আছে? নব্বইয়ের দশকের এই দুর্লভ নস্টালজিয়াকে অভিজ্ঞতার সুযোগ দিচ্ছে Toyota।
তবে এর জন্য প্রথম শর্ত হলো—আপনাকে প্রথমেই Japan-এর টিকিট কাটতে হবে।