বাস্তব হল Street Fighter-এর Lexus
ছবিঃ The General Insurance
'Street Fighter II'-এর সেই বোনাস স্টেজের কথা মনে আছে, যেখানে ঘুষি-লাথি মেরে একটা Lexus LS ভেঙে চুরমার করে দেওয়া যেত? সেই পিক্সেলযুক্ত গাড়িটি এবার অলৌকিকভাবে বাস্তব রূপ নিয়েছে—আর প্রতিযোগিতায় অংশ নিয়ে এটি জিতে নেওয়াও সম্ভব।
ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান Capcom, The General Insurance, Paramount Pictures এবং হলিউডের বিখ্যাত মুভি ভেহিকল স্পেশালিস্ট Vehicle Effects যৌথভাবে জনপ্রিয় এই ভিডিও গেমের ১৬-বিট নস্টালজিয়াকে একটি সত্যিকারের গাড়িতে রূপান্তর করেছে।
Vehicle Effects, যারা মূলত বিখ্যাত 'Fast and Furious' ফ্র্যাঞ্চাইজির গাড়ি তৈরির জন্য পরিচিত, তাদের হাতেই তৈরি হয়েছে গাড়িটির এই বিশেষ সংস্করণটি।
তারা Lexus LS400 মডেলটির বাইরের পুরো বডিতে ১৬-বিট গেম গ্রাফিক্সের মতো পিক্সেলযুক্ত বিশেষ রঙের প্রলেপ দিয়েছে। শুধু বাইরেই নয়, গাড়ির ভেতরেও রাখা হয়েছে দারুণ কিছু চমক। চালকের এবং তার পাশের আসনে মাথা রাখার স্থানে যথাক্রমে "You" এবং "Win" শব্দ দুটি এমব্রয়ডারি করে লেখা হয়েছে। সাথে রয়েছে আপগ্রেডেড অডিও সিস্টেম এবং সেন্ট্রাল কন্সোলে বসানো একটি কার্যক্ষম কয়েন স্লট—যেখানে কয়েন ঢোকালে স্বয়ংক্রিয়ভাবে সিট ওয়ার্মার চালু হয়ে যায়।
একক এই সৃষ্টিটি সাধারণ মানুষের জন্য একটি প্রতিযোগিতা বা সুইপস্টেকের মাধ্যমে জিতে নেওয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে, যাতে অংশ নেওয়ার সুযোগ থাকবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ‘Street Fighter’ সিনেমার প্রচারণার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৯৩ সালের পটভূমিতে নির্মিত এই নতুন লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে দেখা যাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই বন্ধু Ryu এবং Ken-কে, যারা অন্যান্য লড়াইকারীদের সাথে এক প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে।
আশা করা যায়, রূপালী পর্দায় এই গল্পে LS400 গাড়িটি একবার হলেও দেখা যাবে—তবে এবার ধংসযজ্ঞের জন্য নয়, বরং এর অপূর্ব সৌন্দর্যটি তুলে ধরার জন্য।
'Street Fighter II'-এর সেই বোনাস স্টেজের কথা মনে আছে, যেখানে ঘুষি-লাথি মেরে একটা Lexus LS ভেঙে চুরমার করে দেওয়া যেত? সেই পিক্সেলযুক্ত গাড়িটি এবার অলৌকিকভাবে বাস্তব রূপ নিয়েছে—আর প্রতিযোগিতায় অংশ নিয়ে এটি জিতে নেওয়াও সম্ভব।