৫০০-এর বেশি গাছ রোপণ করল BYD
ছবি: নিজস্ব প্রতিবেদক
BYD Bangladesh পরিবেশ রক্ষায় নিজেদের নানা পরিকল্পনার কথা তারা বরাবরই প্রচার করে আসছে। তবে গত শনিবার একটি চমৎকার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি তাদের কথার সার্থকতা প্রমাণ করল।
BYD Bangladesh-এর Green Drive উদ্যোগের আওতায় ৫০০টির বেশি গাছ লাগানো হয়েছে। ঢাকার সানভ্যালি গ্র্যান্ড সার্কেলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী এই প্রচারণার সমাপ্তি ঘটে। সানভ্যালি কমিউনিটির সহযোগিতায় ১০ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানটি ছিল সেপ্টেম্বরজুড়ে চলা ‘Drive Today. Grow Tomorrow,’ স্লোগানের প্রচারণার শেষ আয়োজন।
পরিকল্পনাটি ছিল বেশ সহজ এবং একইসাথে চমকপ্রদ। প্রচারণা চলাকালে BYD Bangladesh-এর শোরুমগুলোতে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর ফলে ৫০০টির বেশি গাছ রোপণ করা হয়েছে। অর্থাৎ, সম্ভাব্য ক্রেতারা বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে পরিবেশের জন্যও ছোট হলেও বাস্তব অবদান রেখেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BYD Asia Pacific অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার Mr. Ketsu Zhang, সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।
BYD-এর ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ তাদের বৈশ্বিক লক্ষ্যমাত্রা ও ‘Cool the Earth by 1°C’ ভিশন বাস্তবায়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, Green Drive-কে এককালীন জনসংযোগ কার্যক্রম হিসেবে দেখার বদলে দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
“BYD বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। তবে, বাংলাদেশে আমাদের কার্যক্রম শুধু গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ নয়। আমরা এ দেশে নিউ এনার্জি ভেহিকেল ইকোসিস্টেমের বিকাশে অংশ নিতে চাই। একইসাথে, যেসব কমিউনিটিতে আমরা কাজ করি, সেখানেও অবদান রাখতে চাই। এ কারণেই ‘Green Drive’-এর মতো উদ্যোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ,” বলেন Mr. Ketsu Zhang।
Mr. Amid Sakif Khan-ও জোর দিয়ে বলেছেন, একটি প্রতিষ্ঠানের বিক্রি করা গাড়ির বাইরেও পরিবেশগত দায়িত্বশীলতার বিষয়টি বিস্তৃত হওয়া উচিত।
“BYD-র কথা উঠলে মানুষ নিউ এনার্জি ভেহিকেল, প্রযুক্তি ও উদ্ভাবনের কথা ভাবেন। তবে, আমাদের কাছে টেকসই উন্নয়নের বিষয়টি শুধু বাহনের মধ্যেই সীমাবদ্ধ নয়। BYD ‘Green Drive’-এর ভাবনাটিও সেখান থেকেই এসেছে। এ উদ্যোগের আসল প্রভাব শুধু কতগুলো গাছ লাগানো হলো তা নয়। বরং মানুষের সামনে তুলে ধরা যে, ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপ একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে।”
গাছ লাগালেই গাড়ি ও ব্যাটারি তৈরির পরিবেশগত ক্ষতি মুছে যাবে না। কয়েকশ গাছ ঢাকার বায়ুদূষণের সমস্যাও সমাধান করতে পারবে না। তারপরও উদ্যোগটি স্বাগত জানানোর মতো, বিশেষ করে এমন একটি শিল্পে, যেখানে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা অনেক সময় কেবল একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করার মাধ্যমেই শেষ হয়ে যায়।
৫০০টি গাছ পৃথিবী বদলে না দিলেও অন্য নির্লিপ্ত গাড়ি নির্মাতাদের তুলনায় এটি নিঃসন্দেহে বেশি। BYD যদি এই উদ্যোগ চালিয়ে যেতে পারে, তাহলে Green Drive তাদের কার্যক্রম পরিচালিত এলাকাগুলোর মানুষের জন্য অর্থবহ অবদান হয়ে উঠতে পারে। নইলে ক্যামেরা গুটিয়ে নেওয়ার পর হারিয়ে যাওয়া আরেকটি পরিবেশবান্ধব স্লোগান হয়েই থেকে যাবে।
BYD Bangladesh পরিবেশ রক্ষায় নিজেদের নানা পরিকল্পনার কথা তারা বরাবরই প্রচার করে আসছে। তবে গত শনিবার একটি চমৎকার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি তাদের কথার সার্থকতা প্রমাণ করল।