দেশে নকশা করা সাশ্রয়ী হেলমেট আনল Vulcan

ছবিঃ Vulcan Lifestyle

Vulcan Lifestyle Limited বাংলাদেশে নকশা করা নতুন ও তুলনামূলক সাশ্রয়ী হেলমেট সিরিজ বাজারে এনেছে। ৫ নভেম্বর উন্মোচিত Vulcan Veloce Series হলো প্রতিষ্ঠানটির স্থানীয়ভাবে নকশা করা দ্বিতীয় হেলমেট সিরিজ।

প্রতিষ্ঠানটির দাবি, চলতি বছরে বাংলাদেশের বাজারে মোটরসাইকেল হেলমেটের অন্যতম সেরা সংযোজন Vulcan Veloce। প্রেস রিলিজটি আরও জানায়, পরিচিত মোটরসাইকেলপ্রেমীদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিরিজটি। হেলমেটটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে আরামের কথা তুলে ধরছে Vulcan। তাদের দাবি, হেলমেটটি এমনভাবে নকশা করা হয়েছে যেন চালকেরা দীর্ঘ সময় মাথায় পরে থাকলেও ঘাড়ে ব্যথা অনুভব করবে না।

গত বছর “Designed in Bangladesh” স্লোগান নিয়ে তাদের প্রথম সিরিজ বাজারে এসেছিল।

ডিসেম্বর মাসে Vulcan Lifestyle Limited এবং Homeland Group of Companies (HGC)-এর চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক দুটি মডেল উন্মোচন করেছিলেন: Vulcan Revolution এবং অরিজিনাল Vulcan Veloce।

“Designed in Bangladesh” স্লোগানের অন্তর্ভুক্ত দুটি হেলমেটই বাংলাদেশে নকশা করা হয়েছিল। হেলমেট দুটিতে ছিল ইউরোপের ECE 22.06 এবং যুক্তরাষ্ট্রের DOT নিরাপত্তা সনদ। Revolution-এর দাম ছিল ৭,৫০০ টাকা, আর Veloce-এর দাম ছিল ৫,৫০০ টাকা। উভয় মডেলের সঙ্গে তিন বছরের আনুষ্ঠানিক রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দেওয়া হয়েছিল।

নতুন Veloce সিরিজটি সাতটি ভিন্ন সংস্করণে বাজারে এসেছে: Jet Black, Midnight Blue, Valyrian Grey, Turbo Red, Turbo Yellow, Turbo Blue এবং Swat Kats Razor। শেষের সংস্করণটিতে ১৯৯০-এর দশকের কার্টুন সিরিজ Swat Kats: The Radical Squadron থেকে আনুষ্ঠানিকভাবে অনুপ্রাণিত গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।

আগেরবারের মত এবারও হেলমেটটি ইউরোপের ECE 22.06 ও যুক্তরাষ্ট্রের DOT এর পাশাপাশি এবং বাংলাদেশের BSTI সনদপ্রাপ্ত। প্রতিটি সংস্করণের দাম ৬,৫০০ টাকা। সঙ্গে থাকছে তিন বছরের আনুষ্ঠানিক রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। Vulcan-এর দাবি, বাংলাদেশের যেকোনো হেলমেট ব্র্যান্ডের দেওয়া রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ।

এই বছরের ডিসেম্বর থেকে ইউরোপে Veloce সিরিজ রপ্তানির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। পরিকল্পনা সফল হলে বাংলাদেশে নকশা করা এবং ইউরোপের বাজারে রপ্তানিকারী প্রথম বাংলাদেশি হেলমেট ব্র্যান্ড হবে Vulcan।

Vulcan Lifestyle Limited এবং Homeland Group of Companies-এর চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক বলেন, “অন্য সবার মতো আমরাও দারুণ আনন্দিত, কারণ Vulcan Veloce সিরিজের হেলমেট ইতিমধ্যেই একের পর এক মাইলফলক অর্জন করছে। আমরা অত্যন্ত গর্বিত যে নিজেদের দেশে নকশা করা হেলমেট নিয়ে আমরাই প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে দেশের বাইরে রপ্তানি করতে যাচ্ছি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ইউরোপের বাজারে প্রবেশ করতে যাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

Vulcan Lifestyle Limited বাংলাদেশে আরও কয়েকটি আন্তর্জাতিক রাইডিং ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। এর মধ্যে রয়েছে HJC Helmets, AXOR Helmets, Axis Helmets এবং Scoyco riding gear।

Next
Next

৬ মাসে ৭০ লাখ মোটরসাইকেল বেচলো ভারত