বিতর্কিত "Demo Mode" বন্ধ করছে KTM
ভবিষ্যতের মোটরসাইকেল মডেলগুলো থেকে তাদের বহুল বিতর্কিত "Demo Mode" ফিচারটি ধাপে ধাপে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বিখ্যাত অস্ট্রিয়ান মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান KTM। তবে প্রথাগত এই ট্রায়াল বা পরীক্ষামূলক সুবিধাটি বন্ধ করলেও, কোম্পানিটির নতুন নিয়ম গ্রাহকদের জন্য আরও বেশি ব্যয়বহুল হতে যাচ্ছে।
সম্প্রতি ২০২৬ সালের Duke 790 মডেলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে KTM এই বড় পরিবর্তনের কথা জানায়। পূর্বের নিয়ম অনুযায়ী, "Demo Mode"-এর আওতায় নতুন বাইক কেনার পর গ্রাহকরা প্রি-ইন্সটলড বা আগে থেকে যুক্ত থাকা সব ধরনের ইলেকট্রনিক ফিচার ৯৩২ মাইল (৯৩2-mile) পর্যন্ত বিনামূল্যে ব্যবহার ও পরীক্ষা করার সুযোগ পেতেন। তবে এই সীমা পার হওয়ার পর ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যেত। পরবর্তীতে কুইকশিফটার (Quickshifter) বা ক্রুজ কন্ট্রোল (Cruise control)-এর মতো প্রি-ইন্সটলড ফিচারগুলোর সুবিধা ধরে রাখতে গ্রাহকদের 'Tech Pack' বা 'Track Pack'-এর মতো বিশেষ সফটওয়্যার অ্যাড-অন টাকা দিয়ে কিনতে হতো।
২০২৬ সালের Duke 790-এর অফিশিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে KTM এই ট্রায়াল পিরিয়ড বন্ধের বিষয়টিকে গ্রাহকদের সমালোচনার প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। কোম্পানিটি জানিয়েছে, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা গ্রাহকদের কথা শুনেছি এবং সেই অনুযায়ী কাজ করেছি। রাইডারদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করে ভবিষ্যতের মডেলগুলো থেকে ধাপে ধাপে Demo Mode তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা বাইক চালান, তাদের মতামতের ভিত্তিতেই এই স্পষ্ট সিদ্ধান্ত।"
তবে ট্রায়াল পিরিয়ড বা ফ্রি ট্রায়াল সুবিধাটি সরিয়ে নেওয়া হলেও, প্রিমিয়াম ইলেকট্রনিক সিস্টেমগুলোর মেকানিক্যাল হার্ডওয়্যার এবং সফটওয়্যার কিন্তু ফ্যাক্টরি থেকেই মোটরসাইকেলে আগের মতোই যুক্ত থাকবে। কোম্পানিটি সব ক্রেতার জন্য এই ফিচারগুলো স্থায়ীভাবে আনলক বা উন্মুক্ত না করে বরং "Demo Mode" পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। এর অর্থ হলো, নতুন গ্রাহকরা এখন আর শুরুতে ৯৩২ মাইলের সৌজন্যমূলক ফ্রি ট্রায়াল সুবিধা পাবেন না; বরং বাইক কেনার সাথে সাথেই এই ফিচারগুলো সচল করতে তাদের অতিরিক্ত টাকা গুনতে হবে।
বাংলাদেশের বাইকাররা যখন বহুল প্রতীক্ষিত ৩৫০ সিসির মোটরবাইকের অপেক্ষায় প্রহর গুনছেন, তখন এক অভিনব কাণ্ড ঘটিয়েছে জাপানি ব্র্যান্ড Kawasaki।