MotoGP-তে আসছে CFMoto
পিমিয়ার ক্লাস MotoGP-তে অংশ নেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে চীনের মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান CFMoto। সম্প্রতি উন্মোচন করা নতুন একটি ইঞ্জিন আর্কিটেকচার এবং লোয়ার-টিয়ার রেসিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই লক্ষ্য পূরণের প্রস্তুতি নিচ্ছে তারা।
পরিকল্পনা অনুযায়ী, Moto2 এবং Moto3 থেকে পর্যায়ক্রমে Superbike World Championship-এ উন্নীত হবে তারা। এরপর মোটরসাইকেল রেসিংয়ের শীর্ষ পর্যায় MotoGP-তে প্রবেশ করবে প্রতিষ্ঠানটি।
তাদের এই রেসিং উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে CFMoto-র নতুন V4 engine architecture, যা প্রথমবারের মতো V4 SR-RR মডেলটিতে ব্যবহার করা হয়েছে। Speedweek-এর প্রতিবেদন অনুযায়ী, MotoGP-র মূল প্রতিযোগিতায় নামার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে Superbike World Championship-এ নিজেদের শক্ত অবস্থান তৈরি করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে তারা।
CFMoto-র টিম প্রিন্সিপাল এবং রেসিং পার্টনার Jorge Martinez Speedweek-কে জানান, "আমাদের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। আমাদের পার্টনার CFMoto খুব দ্রুত Superbike World Championship এবং পরবর্তীতে MotoGP-র দিকে এগোতে আগ্রহী। চীনের কোনো বড় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের এই ধরনের বিনিয়োগ ইতিহাসের একটি অনন্য ঘটনা। প্রতিভা বিকাশ, দলের সমর্থন, অবকাঠামো এবং প্রযুক্তি—সব গুরুত্বপূর্ণ বিভাগেই তারা বিনিয়োগ করছে।"
MotoGP-তে যোগ দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে খাত সংশ্লিষ্টদের ধারণা, এই প্রক্রিয়ায় ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং দলগত পরিকাঠামো আরো সুসংগঠিত করার সুযোগ পাবে।
শীর্ষপর্যায়ে অংশগ্রহণের এই যৌথ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে Jorge Martinez Speedweek-কে আরো বলেন, "আমি এই মুহূর্তে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারছি না—হয়তো ৩ বা ৫ বছর সময় লাগবে। তবে আমি নিশ্চিত করতে পারি যে আমাদের যৌথ লক্ষ্য MotoGP। এটি শুধু আমার বা CFMoto-র একার আগ্রহ নয়, MotoGP নিজেও চীনের মতো বড় কোনো বড় প্রতিষ্ঠানকে স্বাগত জানাতে অত্যন্ত আগ্রহী।"
আন্তর্জাতিক বাইক রেসিং জগতে যখন বড় ধরণের পরিবর্তনের আভাস মিলছে, ঠিক তখনই এই পদক্ষেপ নিলো CFMoto। আগামীতে Liberty Media-র অধীনে MotoGP-তে বেশ কিছু কারিগরি নিয়মকানুন এবং বাণিজ্যিক পরিবর্তন আসতে যাচ্ছে। তার আগেই World Superbikes-এ নিজেদের শক্ত ভিত্তি তৈরি করে ভবিষ্যতের MotoGP-র জন্য পুরোপুরি প্রস্তুত হতে চাইছে CFMoto।
বাংলাদেশের বাইকাররা যখন বহুল প্রতীক্ষিত ৩৫০ সিসির মোটরবাইকের অপেক্ষায় প্রহর গুনছেন, তখন এক অভিনব কাণ্ড ঘটিয়েছে জাপানি ব্র্যান্ড Kawasaki।