নিলামে উঠছে LeBron James-এর Mercedes Maybach
ছবিঃ Mercedes
নিজের জন্য বিশেষভাবে তৈরি একটি Mercedes-Maybach S680 গাড়ি দাতব্য কাজের জন্য নিলামে তুলছেন বাস্কেটবল কিংবদন্তি LeBron James। Gooding Christie’s-এর প্রথম Retromobile New York নিলামে প্রধান আকর্ষণ হবে গাড়িটি। নিলামে সর্বোচ্চ দরদাতার সম্পূর্ণ অর্থ যাবে LeBron James Family Foundation-এর I Promise Program-এ।
নিলামটি ২০২৬ সালের ২০ ও ২১ নভেম্বর Javits Center-এ অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে Retromobile New York প্রদর্শনী। James-এর নিজের শহর Ohio-র Akron-এ শিক্ষার্থীদের ও তাদের পরিবারকে সহায়তা করে ফাউন্ডেশনটির “I Promise Program।”
Mercedes-Benz-এর Manufaktur Made to Measure বিশেষ কাস্টমাইজেশন প্রোগ্রামের মাধ্যমে প্রায় একই রকম দুটি S680 তৈরি করিয়েছেন James। একটি তিনি নিজের কাছে রাখবেন, আর অন্যটি উঠবে নিলামে। দুটি গাড়িতেই রয়েছে হালকা আইভরি রঙের বডি এবং Stormy Weather Blue Nappa চামড়ার আসন। এর সঙ্গে রয়েছে পোর্সেলিন রঙের কনট্রাস্ট স্টিচিং।
গাড়ির সামনের ফেন্ডার, হেডরেস্ট, ড্যাশবোর্ড ও ফ্লোর ম্যাটে দেখা যাবে James-এর মুকুটের লোগো। সাধারণ V12 ব্যাজের বদলে ব্যবহার করা হয়েছে বিশেষ মুকুটের প্রতীক। সেন্টার কনসোলে খোদাই করা রয়েছে Akron শহরের ভৌগোলিক স্থানাঙ্ক।
বনেটের নিচে দুটি গাড়িতেই রয়েছে ৬.০ লিটারের V12 ইঞ্জিন, যা ৬২১ হর্সপাওয়ার উৎপন্ন করে। Manufaktur Made to Measure প্রোগ্রামের মাধ্যমে James সাধারণ Mercedes-Maybach মডেলে পাওয়া যায় না—এমন বিশেষ রং, উপকরণ ও ট্রিম বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন।
Gooding Christie’s-এর সিনিয়র স্পেশালিস্ট Rupert Banner এই উদ্যোগকে বর্ণনা করেছেন “a perfect match of excellence” হিসেবে। তাঁর মতে, এতে James-এর তারকাখ্যাতির সঙ্গে Maybach-এর কাস্টমাইজেশন প্রোগ্রামের চমৎকার সমন্বয় ঘটেছে।
নিলামের আগে গাড়িটি ৯ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত Mercedes-Benz Manhattan-এ জনসাধারণের দেখার জন্য রাখা হবে। এরপর ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত Javits Center-এ দেখা যাবে গাড়িটি, নিলামের ঠিক আগে ও নিলাম চলাকালে।
নিজের পছন্দমতো Maybach গাড়ি তৈরির অনন্য অভিজ্ঞতা নিয়ে James বলেন, “ Akron-এ বেড়ে ওঠার দিনগুলোতে, ছোটবেলায় আমি কখনো এমন কিছুর স্বপ্নও দেখিনি।' এই নিলামের মাধ্যমে গাড়ির প্রতি তাঁর গভীর ভালোবাসার সাথে নিজের বেড়ে ওঠা কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদের জন্য কিছু করার এক অনন্য অঙ্গীকার যুক্ত হয়েছে।
LeBron James Family Foundation-এর নির্বাহী পরিচালক Michele Campbell এই নিলামের প্রশংসা করে বলেন, 'এটি গাড়ির প্রতি LeBron-এর ভালোবাসাকে সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর এক যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ।' নিলামে বিজয়ী দরদাতার দেওয়া পুরো অর্থ ফাউন্ডেশনটির চলমান সমাজকল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় করা হবে। ফলে একজন তারকার গ্যারেজে স্রেফ আরেকটি দামি আভিজাত্যের প্রতীক হিসেবে পড়ে থাকার বদলে, এই বিলাসবহুল গাড়িটি সরাসরি মানুষের ভাগ্য পরিবর্তনে অবদান রাখবে।
নিজের জন্য বিশেষভাবে তৈরি একটি Mercedes-Maybach S680 গাড়ি দাতব্য কাজের জন্য নিলামে তুলছেন বাস্কেটবল কিংবদন্তি LeBron James। Gooding Christie’s-এর প্রথম Retromobile New York নিলামে প্রধান আকর্ষণ হবে গাড়িটি। নিলামে সর্বোচ্চ দরদাতার সম্পূর্ণ অর্থ যাবে LeBron James Family Foundation-এর I Promise Program-এ।