APMC-তে বাংলাদেশের প্রথম পডিয়াম জয়
ছবিঃ সংগৃহীত
Thailand-এ অনুষ্ঠিত Asia Pacific Motorsports Championship (APMC) 2026-এর Karting Slalom ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ডা. সারওয়ার হুসাইন চৌধুরী।
২৩ থেকে ২৫ অক্টোবর থাইল্যান্ডে Pattaya-র Bira International Karting Circuit-এ অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নশিপ। এই অর্জনের মাধ্যমে APMC-তে ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো পডিয়াম জয় করেছে।
বিজয়ের পর Facebook পোস্টে সারওয়ার লেখেন, “APMC-তে বাংলাদেশের ইতিহাসে প্রথম পডিয়াম! এই সুযোগ ও দিকনির্দেশনার জন্য Automobile Association of Bangladesh (AAB)-কে ধন্যবাদ। আর আমাকে সাহায্য করেছে যে পুরো দল, তাদের সবাইকেও ধন্যবাদ।”
পেশায় চিকিৎসক, শিক্ষক ও ব্যবসায়ী সারওয়ার Dhaka Rallycross-এর বর্তমান চ্যাম্পিয়ন। থাইল্যান্ডে যাওয়ার আগে সেপ্টেম্বরে মালয়েশিয়ার Sepang International Circuit-এ অনুষ্ঠিত Malaysia Festival of Speed-এর Auto Gymkhana Male Double বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। AAB-এর মনোনয়নে সেই প্রতিযোগিতায় তাঁর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কাশফিয়া মোতালেব ও অন্তর ভূঁইয়া।
ছবিঃ কাশফিয়া আরফা এবং ডা. সারওয়ার চৌধুরী
তবে Karting Slalom ছিল সারওয়ারের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করে সারওয়ার লেখেন, “Karting Slalom-এ দ্বিতীয় স্থান অর্জন করেছি। এই খেলাটি সম্পর্কে আমার একেবারেই কোনো ধারণা ছিল না। কিন্তু আমার সতীর্থ অন্তর ভূঁইয়া, কাশফিয়া মোতালেব, আব্দুল্লাহ আয়াজ, যিনি esports-এ সেমিফাইনালে উঠেছেন, জোহাইব হোসেন, তাহসিন আহাদ, জায়ান ইন্তাজ, আরহাম রাহমান ও রাফি আনন-এর কারণে আমি কিছুটা অনুশীলনের সুযোগ এবং প্রতিযোগিতাটি সম্পর্কে ধারণা লাভ করি।” ”
Karting Slalom-এর ট্র্যাকটি ছিল অত্যন্ত কঠিন। এতে ছিল খুব সরু বাঁক, আর কার্টগুলো নিয়ন্ত্রণ করাও ছিল বেশ চ্যালেঞ্জিং। এছাড়া সারওয়ারকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে অভিজ্ঞ ও প্রবীণ চালকদের সঙ্গে, যাঁরা মোটরস্পোর্টসের বিভিন্ন বিভাগে ইতিমধেই অনেক সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতার একপর্যায়ে তাঁর কার্টটি থেমে যায়। সেটি আবার চালু করতে গিয়ে প্রায় ২০ সেকেন্ড হারান তিনি। এত বড় ধাক্কা সত্ত্বেও তুলনামূলকভাবে পরিচ্ছন্ন একটি ল্যাপ শেষ করেন এবং অন্যান্য প্রতিযোগীর চেয়ে কম cone ফেলে অর্জন করে নেন দ্বিতীয় স্থান ।
Karting Slalom-এর পাশাপাশি AAB-এর মনোনীত প্রতিনিধি হিসেবে Auto Gymkhana Series (Male)-এ অংশ নেন সারওয়ার। তাঁর গাড়ি ছিল একটি Toyota Yaris ATV। অবশ্য Gymkhana-তে ভাগ্য তাঁর পক্ষে ছিল না।
সারওয়ার জানান, সেখানে তাঁর ল্যাপগুলোর কয়েকটি ছিল তাঁর সেরা জীবনের পারফরম্যান্স। একপর্যায়ে দ্রুততম ল্যাপের রেকর্ডের চেয়ে মাত্র এক বা দুই সেকেন্ড পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় কোয়ালিফাইং সেশনে একটি Cone ফেলে দেওয়ায় পান দুই সেকেন্ডর পেনাল্টি। শেষ পর্যন্ত মাত্র ০.৮ সেকেন্ডের ব্যবধানে কোয়ালিফিকেশন থেক ছিটকে পড়েন তিনি।
তবে তা নিয়ে আশাহত নন তিনি।
সারওয়ার লেখেন, “এক বছরেরও কম সময় আগে আমি Gymkhana-য় প্রতিযোগিতা শুরু করেছি, আর এখন বিশ্বের কিছু সেরা চালকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাকে এই পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার প্রিয় বন্ধু ফাহাদ গাফুর কে ধন্যবাদ জানাতে চাই! আর Asia Pacific Motorsport Championship 2026-এ বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরার জন্য ১৮ কোটি বাংলাদেশিকেও ধন্যবাদ জানাই!”
পোস্টের শেষাংশে তরুণ বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন Sarwar। দলের এই অর্জন থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
“আমরা জাতি হিসেবে অসাধারণ কিছু করার সামর্থ্য রাখি। আমাদের শুধু দল হিসেবে একসঙ্গে কাজ করতে হবে!”
থাইল্যান্ডে যাবার পূর্বে সারওয়াররের সাথে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম আমরা, সাক্ষাৎকারটি দেখতে নিচের ভিডিওটি ক্লিক করুন।
Thailand-এ অনুষ্ঠিত Asia Pacific Motorsports Championship (APMC) 2026-এর Karting Slalom ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ডা. সারওয়ার হুসাইন চৌধুরী।