ছবিঃ CAVËN Atelier
এমনিতেই Lamborghini Gallardo ইতালীয় গতির এক অনন্য উদাহরণ। এবার প্রায় তিন দশক পর গাড়িটির মূল ডিজাইনার আবারও সেটির নকশায় হাত দিয়েছেন। ফলাফল HOMMAGE 26—কার্বন-ফাইবারে নতুন করে তৈরি একটি Gallardo, যাতে রয়েছে naturally aspirated V10, gated manual gearbox এবং সর্বোচ্চ ৫৬০ হর্সপাওয়ার।
CAVËN Atelier-এর তৈরি গাড়িটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে Concours at Wynn Las Vegas-এ। Fabrizio Giugiaro মূল Gallardo-র নকশা করেছিলেন ১৯৯৮ সালে, Volkswagen Group-এর হয়ে Italdesign-এ কাজ করার সময়। নিজের GFG Style-এর স্টুডিওর মাধ্যমে তিনি আবারও এই নকশায় হাত দিয়েছেন। তার বাবা, কিংবদন্তি ডিজাইনার Giorgetto Giugiaro-র সঙ্গে এই ডিজাইন স্টুডিওটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
নতুন এই গাড়িটিতে মূল Gallardo-র wedge-shaped অনুপাত ঠিক রাখা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে মূল গাড়ির মাত্র পাঁচটি অংশ: ছাদ, পাশের জানালা, উইন্ডস্ক্রিন, সাইড মিরর এবং মিরর বেস। বাকি সবকিছুই নতুন করে ডিজাইন করা হয়েছে, যার মধ্যে যুক্ত হয়েছে কার্বন-ফাইবার বডিওয়ার্ক, পপ-ডাউন হেডলাইট এবং নতুন রিয়ার এন্ড। টেইললাইটের ওপরে বসানো হয়েছে সক্রিয় অ্যারোডাইনামিক ফ্ল্যাপ। অন্যদিকে, নতুন নকশার লুভার্ড ইঞ্জিন কাভারের কারণে এখন আরও ভালোভাবে দেখা যায় V10 ইঞ্জিনটি।
যান্ত্রিক দিক থেকেও গাড়িটি রয়েছে মূল Gallardo-র সূত্রের কাছাকাছি। রাখা হয়েছে আগের naturally aspirated ৫.০-litre V10 ইঞ্জিনটিই, তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে gated ছয়-স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স। ইঞ্জিনটি এখন ঘুরতে পারে সর্বোচ্চ ৮,৫০০ rpm পর্যন্ত।
ক্রেতারা দুটি সংস্করণের মধ্য থেকে বেছে নিতে পারবেন। GT সংস্করণে পাওয়া যাবে ৫৪০ hp, আর Performance সংস্করণে এই ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৫৬০ hp-তে।
গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ২০-ইঞ্চির Italtecnica হুইল এবং নতুন দুই ধরনের সেটিং-যুক্ত adjustable suspension system। এখানে বাড়াবাড়ি হর্সপাওয়ার কিংবা Gallardo-কে সম্পূর্ণ অপরিচিত কোনো গাড়িতে পরিণত করার চেষ্টা করা হয়নি। বরং উদ্দেশ্য ছিল আধুনিক উপকরণ এবং প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে Giugiaro-র মূল নকশাটিকে আরও পরিশীলিত করা।
এই দর্শনই HOMMAGE 26-এর মূল ভিত্তি। CAVËN Atelier এর নাম দিয়েছে "Respectful Evolution"। ধারণাটি হলো, কোনো বিখ্যাত গাড়ির নকশা নতুন করে তৈরি করতে অপরিচিত কোনো ডিজাইন দলের হাতে দায়িত্ব না দিয়ে মূল ডিজাইনারকেই ফিরিয়ে আনা। প্রতিষ্ঠানটি এই পদ্ধতিকে বলছে Design Authorship। এর লক্ষ্য হলো, যে বৈশিষ্ট্য একটি নকশাকে বিশেষ করে তুলেছে, তা না হারিয়ে বরং সেটিকে আরও উন্নত করা।
প্রকল্পটিতে ফিরে আসার অভিজ্ঞতা সম্পর্কে Giugiaro বলেন, “এটি বিশ্বকে দেখানোর একটি সুযোগ যে, যত্ন নিয়ে এবং সূক্ষ্মভাবে কাজ চালিয়ে গেলে অনেক কিছুকেই ক্রমাগত আরও উন্নত করা সম্ভব। মূল গাড়িটি নিয়ে করা আমার কাজটিতে আবার ফিরে আসার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম।
এটি একটি চমৎকার চ্যালেঞ্জ। সম্পূর্ণ নতুন কিছু তৈরির বদলে আমরা সংরক্ষিত একটি নকশাকে আরও বিকশিত করছি। কিছু অংশ এখনো ঠিক তেমনই রয়েছে, যেমনটি আমি ১৯৯৮ সালে ডিজাইন করেছিলাম। বিশেষ করে সামনের অংশটি প্রায় পুরোপুরি আগের মতো রাখা হয়েছে। অন্যদিকে, পেছনের নকশা এবং ভেতরের কিছু আইডিয়া সম্পূর্ণ নতুন ও আধুনিক।”
CAVËN Atelier মাত্র ২৫টি HOMMAGE 26 তৈরি করবে। কর ছাড়া প্রতিটির দাম শুরু হবে €৯০০,০০০ থেকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এই দামের মধ্যে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পুরোনো Gallardo অন্তর্ভুক্ত নয়। ক্রেতারা নিজের গাড়ি সরবরাহ করতে পারবেন, অথবা CAVËN Atelier-কে একটি গাড়ি খুঁজে দেওয়ার অনুরোধ করতে পারবেন।
উল্লেখ্য প্রকল্পটিতে ২০০৬ সালে আনা আপডেটেড মডেলের বদলে মূল pre-facelift Gallardo ব্যবহার করা হয়েছে। আপডেটেড মডেলটিতে ছিল বড় ৫.২-litre ইঞ্জিন। পুরোনো গাড়ির দাম এবং অন্যান্য খরচ যোগ করলে সম্পূর্ণ গাড়িটির মূল্য সহজেই $১ মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা।
২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে Lamborghini ১৪,০০০টির কিছু বেশি Gallardo তৈরি করেছিল। এরপর Huracán গাড়িটির জায়গা নেয়। কিন্তু মূল Gallardo-কে বিশেষ করে তুলেছিল যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো এখন আর Lamborghini-র গাড়ির তালিকায় নেই। উৎপাদনের সময় Huracán থেকে বাদ দেওয়া হয়েছিল manual gearbox। আর এখন Lamborghini তাদের V10 ইঞ্জিনের জায়গায় V8-চালিত Temerario এনেছে। এমন এক সময়ে HOMMAGE 26 naturally aspirated V10 এবং প্রকৃত gated manual gearbox ফিরিয়ে আনছে, যখন নতুন Lamborghini-তে এই দুটির কোনোটিই পাওয়া যায় না।
CAVËN Atelier-এর Designer Series-এর প্রথম প্রকল্প এই HOMMAGE 26। আরও কয়েকটি প্রকল্পের কাজ চলছে, যার পরবর্তীটি আসার কথা ২০২৭ সালে। প্রতিটি প্রকল্পে একজন খ্যাতিমান ডিজাইনারকে ফিরিয়ে এনে বিংশ শতাব্দীর শেষভাগ কিংবা একবিংশ শতাব্দীর শুরুর দিকের গুরুত্বপূর্ণ কোনো গাড়ির নতুন রূপ তৈরি করা হবে। লক্ষ্য শুধু দামি restomod-এর গায়ে আরেকটি নির্মাতার ব্যাজ লাগানো নয়; বরং কিংবদন্তি গাড়ির নকশার পেছনে থাকা মানুষগুলোকে উদ্যাপন করা।
এমনিতেই Lamborghini Gallardo ইতালীয় গতির এক অনন্য উদাহরণ। এবার প্রায় তিন দশক পর গাড়িটির মূল ডিজাইনার আবারও সেটির নকশায় হাত দিয়েছেন। ফলাফল HOMMAGE 26—কার্বন-ফাইবারে নতুন করে তৈরি একটি Gallardo, যাতে রয়েছে naturally aspirated V10, gated manual gearbox এবং সর্বোচ্চ ৫৬০ হর্সপাওয়ার।