নিলামে উঠছে Tony Stark-এর Acura NSX

ছবিঃ Cars & Bids

কখনো কি Tony Stark-এর গাড়ি চালানোর স্বপ্ন দেখেছেন? আপনি যদি যুক্তরাষ্ট্রে থাকেন, Tony Stark-এর মতো অঢেল টাকা থাকে এবং নিজের ব্যক্তিগত রেসট্র্যাকও থাকে, তাহলে আপনার সেই স্বপ্ন বাস্তব করতে পারবেন।

২০১২ সালের Marvel সিনেমা “The Avengers”-এর রূপালী পর্দায় ব্যবহৃত Acura-র একমাত্র NSX Roadster এখন Cars & Bids-এর মাধ্যমে নিলামে তোলা হয়েছে। সিনেমাটির জন্য Acura-র Los Angeles Design Studio গাড়িটি বিশেষভাবে তৈরি করেছিল। Roadster-টি Tony Stark-এর ভবিষ্যৎধর্মী গাড়ির সংগ্রহের অংশ হিসেবে পর্দায় দেখা যায়।

গাড়িটি দেখতে দ্বিতীয় প্রজন্মের NSX-এর মতো হলেও এটি তৈরি করা হয়েছিল সেই গাড়িটি উৎপাদনে যাওয়ার কয়েক বছর আগেই। ফলে Honda-র সুপারকার ভবিষ্যতে দেখতে কেমন হতে পারে, তার ইঙ্গিত দেওয়ার সুযোগ পেয়েছিলেন ডিজাইনাররা।

তবে চমৎকার এই গাড়িটির নিচে লুকিয়ে আছে একটি আসল NSX। হাতে তৈরি বাইরের নকশাটি দ্বিতীয় প্রজন্মের NSX Concept থেকে অনুপ্রাণিত হলেও এর চ্যাসিস নেওয়া হয়েছে ১৯৯১ সালের Acura NSX থেকে। গাড়িটিতে রয়েছে ৩.০-লিটারের V6 ইঞ্জিন, যার সঙ্গে যুক্ত পাঁচ-গতির ম্যানুয়াল গিয়ারবক্স। দ্বিতীয় প্রজন্মের NSX-এ হাইব্রিড পাওয়ার ট্রেনের কোন নামগন্ধও নেই। অর্থাৎ, গাড়িটি দেখতে ভবিষ্যৎমুখী হতে পারে, কিন্তু এর চালানোর অভিজ্ঞতা হবে আদি এবং জান্তব। যদিও তার আগে নতুন মালিককে গাড়িটির কুলিং সমস্যা ঠিক করতে হবে। বডিটি বাড়ানোর সময় কার্যকর এয়ার ইনটেইকের কথা চিন্তা করেননি ডিজাইনাররা।

সিনেমায় ব্যবহৃত আসল “STARK 33” নম্বরপ্লেটটিও গাড়িটিতে রয়ে গেছে। নিলামের জন্য Acura গাড়িটিকে আগের অবস্থাতেই রেখেছে, নতুন করে সংস্কার বা পরিবর্তন করেনি।

তবে নতুন কেনা গাড়িটি চালিয়ে যাঁরা বাড়ি ফেরার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য রয়েছে আরেকটি বড় সমস্যা। গাড়িটির নামে বৈধ মালিকানা সনদ নেওয়া, নিবন্ধন করা কিংবা সাধারণ সড়কে আইনত চালানো সম্ভব নয়। এটি সিনেমার প্রপ ও প্রদর্শনীর জন্য তৈরি করা হয়েছিল। Cars & Bids-এর তালিকাতেও এটিকে কেবল প্রদর্শনের গাড়ি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, স্থানীয় গাড়িপ্রেমীদের আড্ডায় এটি চালিয়ে যাওয়ার সুযোগ নেই—ট্রাক বা ট্রেইলারে করে নিতে হবে।

অবশ্য গাড়িটি নিবন্ধন করা যাবে না—এই বিষয়টি শুধু সেই সব ক্রেতাদের জন‍্য বড় বাধা হবে, যাঁরা ব্যবহারযোগ্য একটি সুপারকার চান। তবে কারো যদি Tony Stark-এর গাড়ি কেনার মতো টাকা থাকে, তাহলে মোটামুটি নিশ্চিন্তে ধারণা করা যায়, গাড়িটিকে ঠিকঠাক চালু করার ব্যবস্থা এবং চালানোর জন্য একটি ব্যক্তিগত রেসট্র্যাক কেনার সামর্থ্যও তার আছে।

৩১ অক্টোবর দুপুর ২টায় PDT সময় অনুযায়ী Las Vegas Concours-এ নিলাম শেষ হবে। নিলাম শেষ হওয়ার দিন Las Vegas Concours-এ Acura-র Nexera Vision কনসেপ্টের পাশে Roadster-টিও প্রদর্শন করা হবে।

এই বিক্রির সঙ্গে দাতব্য উদ্যোগও যুক্ত রয়েছে। নিলামে বিজয়ী দরদাতা ঠিক করবেন, অর্থ কোন সংস্থা পাবে। পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও উদীয়মান শিল্পীদের সহায়তাকারী Sundance Institute-কে আলাদাভাবে অনুদান দেওয়ার নিশ্চয়তা দিয়েছে Acura।

এর আগেও NSX নামের গাড়ি নিলামে অস্বাভাবিক আগ্রহ তৈরি করেছে। এর মধ্যে রয়েছে একসময় Ayrton Senna-র মালিকানায় থাকা একটি গাড়ি এবং সম্প্রতি Judd ইঞ্জিনচালিত একটি আধুনিকায়ন করা NSX। The Avengers-এর Roadster-টিও সেই তালিকায় আরেকটি ব্যতিক্রমী সংযোজন। এটি রেসিং বা রাস্তায় চালানোর জন্য তৈরি হয়নি; বরং কাল্পনিক এক ধনকুবেরের গ্যারেজকে যথাযথভাবে অবিশ্বাস্য দেখানোর জন্য বানানো হয়েছিল।

Next
Next

Volkswagen-এর চীনা বাজি ব্যর্থ